বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কয়রায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত
কয়রায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত

কয়রায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত

বিএম আলামিন ইসলাম, কয়রা (খুলনা) প্রতিনিধিঃ

খুলনার কয়রা উপজেলার উত্তর বেদকাশীতে বেদকাশী উন্নয়ন ফাউন্ডেশনের আয়োজনে ও সাতক্ষীরা গ্রামীণ চক্ষু হাসপাতালের সহযোগিতায় ফ্রি চক্ষু ও ব্লাড গ্রুপ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২ আগস্ট) বেদকাশী কলেজিয়েট হল রুমে আয়োজিত এ ক্যাম্পে পাঁচ শতাধিক রোগীকে চিকিৎসা দেওয়া হয়। শতাধিক রোগীকে ছানি অপারেশনের জন্য বাছাই করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা মাওলানা সুজাউদ্দীন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আব্দুল গফুর, মাওলানা শেখ সাইফুল্লাহ,মাওলানা আব্দুল গফফার, মাস্টার নূর কামাল, ফরহাদ হোসেন, ইউপি সদস্য আবু হাসান প্রমুখ। সাতক্ষীরা গ্রামীণ চক্ষু হাসপাতালের অর্গানাইজার মুহাম্মদ আরাফাত হোসেনের তত্বাবধানে ক্যাম্পে উপস্থিত ছিলেন ডা.সোহানুর রহমান, ডা. তপন সরকারসহ ১০ সদস্যদের একটি দল।

স্থানীয় স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেন মোশাররফ হোসেন রাতুল, ইমরান, আকরামুল, আসমতুল্লাহ প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন আরিফুল ইসলাম।

চিকিৎসা নিতে আসা আনোয়ারা খাতুন বলেন, “চোখে সমস্যা ছিল, কিন্তু টাকা না থাকায় চিকিৎসা করাতে পারিনি। আজ ফ্রি ক্যাম্পে এসে ডাক্তার দেখালাম, অপারেশনের সুযোগও পেলাম। আল্লাহ যেন তাদের ভালো রাখেন।”

এমন উদ্যোগ গরিবদের জন্য আশীর্বাদ। তারা চান ভবিষ্যতেও এ কার্যক্রম চলমান থাকুক এ প্রত্যাশা এলাকাবাসীর।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।