
ইউনুছ আলী,পাইকগাছা প্রতিনিধিঃ
ইউরোপ মহাদেশের রাষ্ট্র ফ্রান্সে বিশ্বনবী হযরত মুহাম্মাদ (স:) এর ছবি,ব্যঙ্গচিত্র ও কার্টুন প্রদর্শন করে রাসূল (স:) কে অবমাননা করার প্রতিবাদে কপিলমুনি বাজারে বিশাল এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ কর্মসূচির আয়োজন করেন হরিঢালী ও কপিলমুনির ইমাম পরিষদের নেতাকর্মীবৃন্দ।
মুসলিম উম্মাহর প্রাণের স্পন্দন নবী (স:) এর কার্টুন চিত্র প্রদর্শনের বিরুদ্ধে কপিলমুনি জাফর আউলিয়া মাদ্রাসা সংলগ্ন জামে মসজিদ থেকে এই কর্মসূচি শুরু হয়। উক্ত কর্মসূচিটি কপিলমুনি জাফর আউলিয়া ফাজেল ডিগ্রি মাদ্রাসার প্রিন্সিপাল হাফেজ মাওলানা আব্দুস সাত্তারের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কপিলমুনি ফাজেল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মুফতি বোরহান উদ্দীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কপিলমুনি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক গাজী আব্দুর রাজ্জাক রাজু,সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ কামাল হোসেন, অধ্যাপক ডাঃ আবুল হোসেন, মাওলানা আজহারুল ইসলাম,মাওলানা ফারুক হোসেন, এস,এম নূরুল ইসলাম মাওলানা আমিনুর রহমান সিরাজী, সিনিয়র সাংবাদিক এস,এম মুস্তাফিজুর রহমান পারভেজ,মাস্টার হাসানুজ্জামান, নিরাপদ সড়ক চাই আন্দোলনের সভাপতি সাংবাদিক শফিউল ইসলাম, শেখ দ্বীন মাহমুদ, এ,কে আজাদ,গাজী মিজানুর রহমান,ইউনুস আলী মেম্বার,আলামিন মোড়ল,সরদার ইউনুছ অালী, মাহমুদুল হাসান সুমন সহ হাজার হাজার ইসলামপ্রেমীক আম জনতা।
বিক্ষোভ সমাবেশে বক্তরা বলেন, বিশ্বনবী (স:)কে ফ্রান্সের কুলাঙ্গাররা কার্টুন বানিয়ে অপমান করে কটুক্তি করেছে। তারা প্রায়ই রাসুল (সা:) কে নিয়ে কটুক্তি করে পৃথিবীর সকলদেশের কোটি কোটি মুসলিমকে চরম আঘাত করে।
যে কাজটি স্বয়ং শয়তানও করেনি সেটা আজ কিছু মানুষ রুপি জানোয়ারগুলো করে চলেছে।
তারা আরও বলেন, আমরা রাসুল (স:) কে কতটা ভালোবাসি তা রক্ত দিয়ে প্রমাণ করবো। আমাদের নবীকে ঘিরে কোনো অপমানজনক কথা মেনে নেওয়া হবেনা। কোনো প্রকার কটুক্তি করা হলে আমরা ঘরে বসে থাকবো না প্রয়োজনে তাজা রক্ত ঢেলে দিবো। বিক্ষোভ থেকে ফ্রান্সের পণ্য বর্জনের আহ্বান করা হয়েছে।