Friday, 9th October 2026

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়া প্রাথমিক শিক্ষা অফিসে অগ্নিকান্ড
কলারোয়া প্রাথমিক শিক্ষা অফিসে অগ্নিকান্ড

কলারোয়া প্রাথমিক শিক্ষা অফিসে অগ্নিকান্ড

মোস্তফা হোসেন বাবলু:

সাতক্ষীরার কলারোয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শনিবার (৯ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলা চত্বরে অবস্থিত অফিসের দ্বিতীয় তলার একটি কক্ষে আগুন লাগে।

স্থানীয়দের খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জহুরুল ইসলামসহ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হন।

ফায়ার সার্ভিস কর্মকর্তা শরিফুল ইসলাম জানান,  কম্পিউটারের ইউপিএস ব্যাটারি থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুনের সূত্রপাত হতে পারে। যদিও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনও নিরূপণ করা যায়নি, তবে তা খুব বেশি নয় বলে জানানো হয়েছে।

এব্যাপারে জানতে চাইলে কলারোয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এইচ এম রোকনুজ্জামান বলেন, শনিবার সরকারি ছুটি থাকায় আমি বাড়িতে ছিলাম। শিক্ষা অফিসে আগুন লাগার খবর শোনামাত্র যশোর থেকে কলারোয়া আসছি। আগুনে অফিসের কিছু পুরাতন পরিত্যক্ত কাগজপত্র পুড়ে গেছে।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।