বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
বেনাপোলে বিদেশী পিস্তলসহ গ্রেপ্তার ১
বেনাপোলে বিদেশী পিস্তলসহ গ্রেপ্তার ১

বেনাপোলে বিদেশী পিস্তলসহ গ্রেপ্তার ১

বেনাপোল (যশোর) প্রতিনিধিঃ-

যশোরের বেনাপোল সীমান্ত এলাকা থেকে ১ টি বিদেশী পিস্তল ২ টি ম্যাগজিন ও ৫ রাউন্ড গুলিসহ আক্তারুল ইসলাম (৪০) নামে এক অস্ত্র কারবারিকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবির সদস্যরা।

শনিবার (৯ জুলাই) ভোরে পুটখালি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে বেনাপোল পোর্ট থানার পুটখালি গ্রামের বাসিন্দা।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি একজন অস্ত্র কারবারি অস্ত্র বিক্রির জন্য পুটখালি এলাকায় অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল সেখানে অভিযান চালিয়ে ১ টি বিদেশী পিস্তল, ২ টি ম্যাগজিন ও ৫ রাউন্ড গুলিসহ ঐ ব্যক্তি গ্রেপ্তার করে।

২১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল খুরশিদ আনোয়ার জানান, অস্ত্র ও গুলিসহ আক্তারুলকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তীতে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।