
জাহিদুল ইসলাম জাহিদঃ
“অভয়াশ্রম গড়ে তুলি,দেশি মাছে দেশ গড়ি” এই শ্লোগানে সাতক্ষীরার কলারোয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে কলারোয়া উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে ১৮ আগষ্ট(সোমবার) সকাল ১০টার সময় উপজেলা চত্বর থেকে র্যালি বের হয়ে কলারোয়া সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষীণ করে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা ও পুরুষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য অফিসার আব্দুল্লাহ মুহাম্মদ সাইদুর রহমান (রেজা)’র সভাপতিত্বে আলোচলা সভা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জহুরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কলারোয়া উপজেলা মাছ চাষের জন্য দেশে বিদেশে সুনাম অর্জন করেছে। এ জন্য সকল মাছ চাষীদের ধন্যবাদ জানান। সাথে সাথে তিনি বলেন যে সকল মাছ চাষি রাস্তার পাশে পুকুর বা ঘের করে মাছ চাষ করছেন তাদের রাস্তা নষ্ট না হয় সে দিকে নজর দেওয়ার আহবান করেন।
আলোচনা সভায় উপজেলা সিনিয়র মৎস্য অফিসার আব্দুল্লাহ মুহাম্মদ সাইদুর রহমান উদ্বোধনীয় বক্তব্যে তিনি উপজেলার মৎস্য সম্পাদ সম্পর্কীত তথ্যাদি নিয়ে বক্তব্য প্রদান করেন ।তিনি বলেন উপজেলায় পুকুর /দিঘি ৮৩৪০ টি জলায়তন ১০৮৬ হেঃ উৎপাদন ৮৯২৮.৩৬ মে.টন, ধানক্ষেতে মাছ চাষ ৪৮৩ টি ১৬১ হেঃ, উৎপাদন ১১৫ মে.টন, নদী ৩ টি, জলায়তন ৭০ হেৎ, উৎপাদন ২০.১ মেঃ টন,বিল ৩ টি ,জলায়তন ১৭৮ হেঃ, উৎপাদন ১২০ মেঃ টন,খাল ৯ টি, জলায়তন ৮০ হেঃ,১৮.৩২ মেঃটন,প্লাবন ভুমি ৮ টি ,৪০৯ হেঃ,উৎপাদন ১১৯.৮৭ মেঃটন, বারোপিট ৮ টি,জলায়তন ১.৭৭ হেঃ, উৎপাদন ১১.৮৪ মেঃটন, বাওড় ৩ টি জলায়তন ৬৫.৩৬হেঃ ,উৎপাদন ১১০ মেঃটন, চিংড়ি ঘের ৪৭৫ টি, গলদা চিংড়ি ঘের ৪৭৫ টি জলায়তন ৬৩১ হেঃ, উৎপাদন ৪৭২ মেঃটন। উপজেলায় মাছ উৎপাদন ৯২০৯ মেঃটন ,চাহিদা ৬৪১৬.৮২ মেঃ টন।
এ সময় আমন্ত্রিত অতিথির মধ্যে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা বি,এন,পি মুখপাত্র মোঃ রইচ উদ্দীন, কলারোয়া আলিয়া (কামিল) মাদ্রাসার অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) মাওঃ মোঃ আহম্মাদ আলি , উপজেলা কৃষি অফিসার মোঃ এনামুল ইসলাম, কলারোয়া থানার সেকেন্ড অফিসার এস আই সজীব বালা।
জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উপলক্ষে চার জনকে সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। মৎস্যজীবী বিমল কৃঞ্চ পোদ্দার তেলাপিয়া উৎপাদনে, মেসার্স তাহসান হ্যাচারী মোঃ আমজাদ হোসেন,গদলা চিংড়ি উৎপাদনে মোঃ আব্দুল রহিম মোড়ল, বাগদা উৎপাদনে সমতা ফিস মোঃ আবু তাহের মোল্ল্যা-কে ক্রেস্ট ও সম্মাননা সনদ প্রদান করা হয়।
অনুষ্টানটি সঞ্চালনা করেন উপজেলা মেরিন ফিশারিজ অফিসার সাইয়েদ মোঃ ফারাহ।