বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়ায় স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
কলারোয়ায় স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কলারোয়ায় স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কামরুল হাসান:

কলারোয়ায় উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে বুধবার বিকালে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে তালা কলারোয়ার সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের বাসভবনের সামনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাবেক ভারপ্রাপ্ত সদস্য সচিব মুসা কালিমুল্লাহ কারিমের পরিচালনায় এ সময় প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি’র প্রকাশনার সম্পাদক সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সভাপতি হাবিবুল ইসলাম হাবিব।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির মুখপাত্র অধ্যাপক রইছ উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রভাষক আনারুল ইসলাম, আল মাহমুদ বাচ্চু, সদস্য আসাদুল্লাহ আল গালিব, রুহুল আমিন খোকন, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম রসুল, উপজেলা যুবদলের আহ্বায়ক এমএ হাকিম সবুজ, যুবদল নেতা আবু জাফর, উপজেলা কৃষকদলের আহ্বায়ক মাস্টার মনিরুজ্জামান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোশাররফ হোসেন, সদস্য সচিব আরিফুর রহমান রঞ্জু, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুস সালাম দিলু, সদস্য সচিব শামিমুর রহমান দোয়েল, যুগ্ম আহ্বায়ক মাহাবুবুর রহমান রুহান, লিটন হোসেন, হারুন খান, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা আলমগীর হোসেন, গোলাম হোসেন, ইকবাল হোসেন, রায়হান হোসেন, খোরশেদ আলম, ওসমান গনি, শাহিন হোসেন, গোলাম রসুল শামীম, মহাসিন হোসেন, ইমরান হোসেন মিলন , আব্দুল্লাহ, আশানুর রহমান, জাহাঙ্গীর হোসেন, কবির হোসেন, তরিকুল ইসলাম, লালটুসহ শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।

পরে বর্ণাঢ্য র‍্যালি কলারোয়া পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।