বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রশিবিরের শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ও পুরস্কার বিতরণ।
সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রশিবিরের শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ও পুরস্কার বিতরণ।

সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রশিবিরের শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ও পুরস্কার বিতরণ।

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে আয়োজিত জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা আজ সকালে সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। উৎসবমুখর পরিবেশে আয়োজিত এই ফাইনাল খেলায় মুখোমুখি হয় প্রাণিবিদ্যা বিভাগ বনাম হিসাববিজ্ঞান বিভাগ।
সকাল ১০ টা ৩০ মিনিটে শুরু হওয়া এই খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল হাশেম।
প্রধান অতিথি প্রফেসর আবুল হাশেম বলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির একটি নিয়ম তান্ত্রিক সংগঠন, তারা সবসময় শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাচ্ছে। আমি সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রশিবির কে শিক্ষার্থীদের পালস বুঝে আরো সুন্দর সুন্দর প্রোগ্রাম আয়োজন করার আহ্বান জানাচ্ছি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের সাতক্ষীরা শহর অফিস সম্পাদক মোঃ নুরুন্নবী, সাহিত্য সম্পাদক আবু সালেহ সাদ্দাম এবং তথ্য ও মিডিয়া সম্পাদক মোঃ মাসুদ রানা।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইসলামী ছাত্রশিবিরের সাতক্ষীরা সরকারি কলেজ শাখার সভাপতি মোঃ রফিকুল ইসলাম এবং সঞ্চালনার দায়িত্বে ছিলেন কলেজ শাখার সেক্রেটারি মোঃ মাসুদুজ্জামান।
ফাইনাল ম্যাচে নির্ধারিত ৬০ মিনিটে প্রাণিবিদ্যা ও হিসাববিজ্ঞান বিভাগ (১-১) সমতা থাকায় ট্রাইবেকারের মাধ্যমে খেলার নিষ্পত্তি হয়। ট্রাইব্রেকারে হিসাববিজ্ঞান বিভাগ প্রাণিবিদ্যা বিভাগকে (৩-১) গোলের ব্যবধানে পরাজিত করে বিজয়ী হয়। সেরা খেলোয়াড় এবং সেরা গোলকিপার নির্বাচিত হন বিজয় দলের সুমন অধিকারী,সর্বোচ্চ গোলদাতা নির্বাচিত হন প্রাণী বিদ্যা বিভাগের আবির হোসেন। তবে উভয় দলের মধ্যকার প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা দর্শকদের মধ্যে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি করে।
এ সময় কলেজের সাধারণ শিক্ষার্থী, খেলোয়াড় ও দর্শকসহ বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি টুর্নামেন্টকে প্রাণবন্ত করে তোলে।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।