বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
ডাকসু নির্বাচনে ছাত্রদল প্যানেলকে স্বাগত জানিয়ে কয়রায় আনন্দ মিছিল
ডাকসু নির্বাচনে ছাত্রদল প্যানেলকে স্বাগত জানিয়ে কয়রায় আনন্দ মিছিল

ডাকসু নির্বাচনে ছাত্রদল প্যানেলকে স্বাগত জানিয়ে কয়রায় আনন্দ মিছিল

কয়রা (খুলনা) প্রতিনিধি:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কর্তৃক মনোনীত ডাকসু প্যানেলকে স্বাগত জানিয়ে কয়রা উপজেলা ছাত্রদল ও কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে এক আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।

২৩ আগস্ট (শনিবার) বেলা ১২টায় কয়রা সদরে এ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি কয়রা কপোতাক্ষ মহাবিদ্যালয়ের সামনে থেকে কয়রা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কয়রা কপোতাক্ষ কলেজের সামনে এসে শেষ হয়।

মিছিলে কয়রা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফ বিল্লাহ সবুজ এর সভাপতিত্বে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মাহমুদ হাসানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদল নেতা ইমরান হোসেন,কপোতাক্ষ মহাবিদ্যালয় ছাত্রদলের নেতা ইয়াছিন আরাফাত, তামিম আহমেদ, মোকলেস, নাজমুল হাসান, মেহেদি, শাহরিয়ার, খান সাহেব কোমরউদ্দীন ডিগ্রি কলেজ ছাত্রদলের নেতা মোস্তাকিম আহমেদ, মুরাদ হোসেন, মিরাজ হোসেন, মুজাহিদ, প্রান্ত, শাওন, মুন্না, কয়রা সদর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মাশরাফি আজাদ, মহারাজপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মেহেদি হাসান রানা, উত্তর বেদকাশী ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মামুন হোসেন,ছাত্রনেতা মেহেদি হাসান, সবুজ, তরিকুল, শরিফুল, মাহমুদ, মফিজুল, আছাদুল, সুমন হোসেন, রাকিব, আফজাল, সাইফুল্লাহ, শুভ, হজরত, ইকরামুল, ওসমান, হুজায়ফা, শ্রাবণ, মারুফ, শিহাব, মানজার প্রমুখ।
আনন্দ মিছিলে বক্তারা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে ছাত্রদল কর্তৃক মনোনীত প্যানেল জাতীয়তাবাদী আদর্শকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেবে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।