
শেখ শাহাজাহান আলী শাহিন:
সাতক্ষীরার কলারোয়ায় দূর্নীর্তি দমন কমিশন ও সমন্বিত জেলা কার্যালয়, খুলনার আয়োজনে এবং কলারোয়া উপজেলা প্রশাসন ও কলারোয়া উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি এর বাস্তবায়নে রচনা, চিত্রাংকন ও বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়েছে।
বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল রাউন্ডে কলারোয়া গালর্স পাইলট হাইস্কুল বনাম বামনখালী উচ্চমুখি মাধ্যমিক বিদ্যালয় মুখোমুখি হয়ে কলারোয়া গালর্স পাইলট হাইস্কুল চ্যাম্পিয়ন এবং বামনখালী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে।
রচনা প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করেছে কলারোয়া গালর্স পাইলট হাইস্কুলের লামিয়া সুলতানা জিশা, ২য় স্থানে সোনাবাড়িয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের নিশাত জাহান এবং ৩য় স্থানে বি.এস.এইচ.সিংগা মাধ্যমিক বিদ্যালয়ের জেবা রাইসা এবং চিত্রাংকন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করেছে বি,এস,এইচ সিংগা মাধ্যমিক বিদ্যালয়ের মারিয়া তাবাসসুম রোজ,২য় স্থানে কলারোয়া গালর্স পাইলট হাইস্কুলের দেবস্মিতা সিংহ এবং ৩য় স্থানে কাজীরহাট গালর্স মাধ্যমিক বিদ্যালয়ের প্রিয়ন্তী পাল।
সমাপনী ও পুরুষ্কার বিতরণী অনুষ্ঠানে সভপতিত্ত্ব করেন দূর্নীর্তি প্রতিরোধ কমিটির কলারোয়া উপজেলা সভাপতি প্রধান শিক্ষক মোঃ আকতার আসাদুজ্জামান।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ জহুরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা দূর্নীর্তি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্জ ডাঃ আবুল কালাম বাবলা, জেলা দূর্নীর্তি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোঃ আনিছুর রহমান, দূর্নীর্তি দমন কমিশনের খুলনা অঞ্চলের কোর্ট পরিদর্শক অন্তর মজুমদার অন্ত।
বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন কলারোয়া উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ হারুন অর রশিদ মোল্লা, উপজেলা একাডেমিক সুপারভাইজার তাপস কুমার দাস ও প্রধান শিক্ষক মোঃ শামসুল হক।
সার্বিক ব্যাবস্থাপনায় ছিলেন কলারোয়া উপজেলা দূর্নীর্তি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক মোঃ মুজিবুর রহমান।
মডারেটরের দায়িত্ব পালন করেন সিনিয়র শিক্ষক মোস্তফা বাকী বিল্লাহ শাহী, টাইমারের দায়িত্বে ছিলেন সিনিয়র শিক্ষক মোঃ আবুল কালাম।
এসময় আরো উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা দুপ্রক সদস্য সাংবাদিক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, মোঃ সালাউদ্দিন ফারুক, উৎপল কুমার সাহা, মোঃ জহুরুল ইসলাম, শেখ শাহাজাহান আলী শাহিনসহ বিভিন্ন স্কুলের শিক্ষকগণ ও শিক্ষার্থীরা।
পরে অতিথিবৃন্দ বিজয়ী ও বিজিতদের হাতে মেডেল ও পুরষ্কার তুলে দেন।