বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়ার ছেলে আহসান হাবিব লড়ছেন ডাকসু ভিপি পদে
কলারোয়ার ছেলে আহসান হাবিব লড়ছেন ডাকসু ভিপি পদে

কলারোয়ার ছেলে আহসান হাবিব লড়ছেন ডাকসু ভিপি পদে

শেখ শাহাজাহান আলী শাহিন:

আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সাতক্ষীরার কলারোয়া উপজেলার যুগিখালী গ্রামের কৃতি সন্তান আহসান হাবীব ইমরোজ শহীদ সার্জেন্ট হলের ভিপি পদে প্রতিদ্বন্দিতা করছেন।

তাঁর পিতা মোঃ খলিলুর রহমান ও মাতা জেসমিন নাহারের ৩ ছেলে ও ১ মেয়ের মধ্যে ইমরোজ মেজ ছেলে। ছোট বেলা থেকেই তিনি মেধাবী ছিলেন। তিনি যুগিখালী পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ৫ম শ্রেণী শেষ করে কামারালী দাখিল মাদ্রাসা থেকে ৪.৮৫ জিপিএ নিয়ে ২০১৭ সালে কলারোয়া আলিয়া কামিল মাদরাসা থেকে দাখিল পাস করেন। একই প্রতিষ্ঠান থেকে ২০১৯ সালে ৪.৮৬ জিপিএ নিয়ে আলিম পাস করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামিক স্টাডিজ বিষয়ে অনার্স শেষ করে মাস্টার্স দ্বিতীয় বর্ষে অধ্যায়নরত আছেন।

মোঃ আহসান হাবীব ইমরোজ সার্জেন্ট জহুরুল হক হলের ভিপি পদপ্রার্থী (ব্যালেট নং ৪) হয়ে নির্বাচনী মাঠে সরব আছেন। তিনি ইতিমধ্যেই ইশতেহার নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে সমর্থন কামনা করছেন।

ইমরোজ দৈনিক নতুন সূর্য-কে জানান, তিনি নির্বাচিত হলে নিন্মলিখিত কাজগুলো করার শতভাগ চেষ্টা চালিয়ে যাবেন –

১। হলের সৌন্দর্য বন্ধন ও আধুনিকায়ন করা।
২। হলের নিরাপত্তা ও পরিবেশ উন্নয়ন করা।
৩। অবকাঠামো ও সংস্থাপনের দিকে নজর দেওয়া।
৪। অভ্যন্তরীণ হল সংস্কারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা।
৫। মেধা মূল্যায়নের জন্য বাৎসরিক একাডেমিক এক্সিলেন্স এ্যাওয়ার্ড সিস্টেম প্রবতর্ন করা।
৬। ক্যান্টিন স্থাপনের জন্য পদক্ষেপ গ্রহন করা।
৭। আধুনিক মানের সাইকেল স্ট্যান্ড নির্মাণ।
৮। ইনিস্টিউট ও হোস্টেলের মধ্যে যাতায়াতের সুবিধার্তে নতুন গেইট তৈরির পদক্ষেপ নেওয়া।
৯। হোস্টেলের নিরাপত্তা বেস্টনী মজবুত করণ।
১০। ইনডোর গেমসের জন্য রুম বরাদ্দ এবং পর্যাপ্ত উপকরণ সরবরাহ নিশ্চিত করা।

সকল শিক্ষার্থীদের কাছে যেয়ে দোয়া ও ভোটের প্রত্যাশা করছেন। জয়ের বিষয়ে বলেন,আল্লাহ চাইলে হবে,ইনশাআল্লাহ।তিনি সকলের নিকট দোয়াপ্রার্থী।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।