
মোঃ জাহিদুল ইসলাম: সাতক্ষীরার কলারোয়া উপজেলার কয়লা ইউনিয়নে আলাইপুর আহাদ আলীর বাড়ী হতে খোর্দ্দ অভিমুখি রাস্তাটি বেহাল অবস্থা। প্রতিদিন বৃষ্টির কারণে এ জনবহুল রাস্তায় ইজিজবাবকি ব্যাটারি চালিত ভ্যান সহ সকল যানবহনে চলাচলা করা অত্যান্ত জীবনের ঝুকি নিয়ে চলতে হয় এই রাস্থা দিয়ে। এ রাস্তাটি কলারোয়া হতে খোর্দ্দ এবং খোর্দ্দ হতে যশোর যাতায়াতের একমাত্র রাস্তা এটি। এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত ভারিযানবাহন যাতায়াত করে। যার কারণে জনগুরুত্বপূর্ণ রাস্তা এটি। বর্তমান বর্ষামৌসুম হওয়ায় ছোট বড় খানা খন্দকে পরিণত হওয়ার কারণে অত্যন্ত ঝুকি নিয়ে যাতায়াত করতে হয় মানুষের । মাঝে মধ্যে ইজিবাইক উলঠে যেতে দেখা যায়। এই রাস্তার পাশে কয়েক টি প্রাইমারী স্কুল রয়েছে ছোট ছোট স্কুল পড়ুয়া ছেলে মেয়েদের জীবনের ঝুকি নিয়ে স্কুলে যেতে হয়। এ রাস্তাটি সংস্কার করা অত্যান্ত জরুরি বলে মনে করেন চলাচল করা ভুক্তভিাগীরা। এই রাস্তা দিয়ে চলাচলা করা সাধারেণ মানুষের মুখে নানান রকম বিরুপ মন্তব্য করতে শোনা যায়্। এ ছাড়া ও এই গুরুত্বপুর্ণ রাস্তার পাশে পুকুর ও জলাশ^য় থাকার কারণে রাস্তাটি ভেঙ্গে পুকুরের মধ্যে চলে যাচ্ছে যার কারণে আরো চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে।
এ বিষয় উপজেলা উপসহকারী প্রকৌশলী মোশাররফ হোসেন কে জানতে চাইলে তিনি বলেন দ্রুত এই রাস্তার কাজ শুরু হবে,যথা সম্ভাব এই মাসে কাজ শুরু হবে বলে আশা করা যায়।