
নতুন সূর্য ডেস্কঃ
ডুমুরিয়ার ৪ নং খর্ণিয়া ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আফরোজা খানম (মিতা)। আগামী নির্বাচনকে সামনে রেখে প্রচার প্রচারণা শুরু করে দিয়েছেন।
তিনি সফল একজন নারী উদ্যোক্তা, ৪ নং খর্ণিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য এবং খর্ণিয়া ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন ।
তিনি জানান, তার শ্বশুর খোরশেদ আলম ৪ নং খর্ণিয়া ইউনিয়ন আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর প্রথম ৪ নং খর্ণিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন এবং স্বামী রবিউল আলম খুলনা সিটি কর্পোরেশনে লাইসেন্স অফিসার হিসাবে কর্মরত রয়েছেন।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসাবে ইতোমধ্যে জোরেশোরে কাজ শুরু করে করেছেন। প্রতিদিনই তার গণসংযোগ অব্যাহত রেখেছেন। জনগণের সুবিধা অসুবিধায় পাশে থাকার চেষ্টা করছেন।
তার মতে, খর্ণিয়া ইউনিয়নের সর্বস্তরের মানুষ তাকে আপন করে নিয়েছে । খর্ণিয়া ইউনিয়নে অসহায় দিনমজুর মানুষসহ সর্ব শ্রেণী পেশার মানুষের সেবা করার জন্য চেয়ারম্যান প্রার্থী হচ্ছেন। তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন।