
স্টাফ রিপোর্টার:
সাতক্ষীরায় শহিদ আসিফের পরিবারের সঙ্গে মতবিনিময় ও তাঁর কবর জিয়ারত করেছেন ডাকসু’র শহিদ জহরুল হক হলের ভিপি মোঃ আহসান ইমরোজ হাবিব ও ছাত্রশিবির নেতৃবৃন্দ ।
শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে স্থানীয় কবরস্থানে শহিদ আসিফের কবর জিয়ারত শেষে ছাত্রশিবিরের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ তাঁর পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
এ সময় তারা শহিদ আসিফের পরিবারের খোঁজখবর নেন এবং যে কোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেন।
মতবিনিময়কালে উপস্থিত নেতারা শহিদ আসিবের স্মৃতিচারণ করে বলেন, তরুণ প্রজন্মকে তাঁর আদর্শ ধারণ করে দেশ ও সমাজ গঠনে ভূমিকা রাখতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন ভিপি মোঃ আহসান হাবিব ইমরোজ,মোঃ রেজায়ান হুসাইন, মোঃ সাইফুল ইসলাম রনি, মোঃ নাহিদ হাসান, শিহাব জামিল, মোঃ মাসুম বিল্লাহসহ আরও অনেকে।