
কামরুল হাসান:
কলারোয়ায় ডোবার পানিতে পড়ে দু’বছর বয়সী এক শিশুর করুণ মৃত্যু হয়েছে।
সোমবার (১৫সেপ্টেম্বর) দুপুরে কেঁড়াগাছি গ্রামের ইকরাম খাঁর শিশু পুত্র ইরফান খাঁ অসাবধানতাবশত বাড়ির পাশে ডোবায় পড়ে যায় এবং সেখানকার পানিতে ডুবে তার মৃত্যু হয়।
স্থানীয়রা জানান- শিশুটির পিতা গোসলের জন্য বাড়ির বাইরে গেলে অজান্তে শিশুও বাইরে চলে আসে। পরে তার পিতা গোসলের জন্য ছেলেকে খুঁজতে থাকে। অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে রান্না ঘরের পাশে একটি ডোবায় নেমে খোঁজার সময় শিশু সন্তানকে মৃত অবস্থায় উদ্ধার করে।
মৃত্যুর এ খবরে এলাকার শোকের ছায়া নেমে এসেছে।