বুধবার, ২৭ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কালিগঞ্জে সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে স্কিলস অ্যান্ড ইনোভেশন প্রতিযোগিতা
কালিগঞ্জে সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে স্কিলস অ্যান্ড ইনোভেশন প্রতিযোগিতা

কালিগঞ্জে সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে স্কিলস অ্যান্ড ইনোভেশন প্রতিযোগিতা

কালিগঞ্জ সংবাদদাতা:

সাতক্ষীরার কালিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে ইনস্টিটিউট লেভেল স্কিলস অ্যান্ড ইনোভেশন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় টিটিসির হলরুমে কারিগরি শিক্ষা অধিদপ্তরের অ্যাসেট প্রজেক্ট ও বিশ্বব্যাংকের সহায়তায় এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

কালিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে প্রিন্সিপাল প্রকৌশলী মো.হুমায়ন কবির এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল।

তিনি বলেন, “দক্ষ মানবসম্পদ তৈরি ও কারিগরি শিক্ষার মানোন্নয়নে এ ধরনের প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের সৃজনশীলতা ও দক্ষতা প্রকাশের সুযোগ পায়, যা ভবিষ্যতে দেশের অর্থনৈতিক উন্নয়নে সহায়ক হবে। আমি তাদের আবিষ্কার ও উপস্থাপনা দেখে খুশি হয়েছি। ভবিষ্যতে তারা আরো ভালো করবে বলে প্রত্যাশা করি।”

রসায়ন বিভাগের ইন্সটেক্টর দীনবন্ধু মন্ডলের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আইসিটি কর্মকর্তা হেমেন্দ্র নাথ মন্ডল, এসিআই এগ্রো লিমিটেডের ম্যানেজার বিপুল কুমার রায় প্রমুখ।

আরও বক্তব্য রাখে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র জোবায়ের আলম।
শিক্ষার্থীরা পৃথক পাঁচটি স্টলের মাধ্যমে তাদের আবিষ্কার উপস্থাপন করে।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।