বুধবার, ২৭ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
২৪ বছর পর জননিরাপত্তা মামলায় অব্যাহতি পেলেন সাবেক এমপি সেলিম
২৪ বছর পর জননিরাপত্তা মামলায় অব্যাহতি পেলেন সাবেক এমপি সেলিম

২৪ বছর পর জননিরাপত্তা মামলায় অব্যাহতি পেলেন সাবেক এমপি সেলিম

দৈনিক নতুন সূর্য ডেস্ক:বাগেরহাটে দীর্ঘ ২৪ বছর পর জননিরাপত্তা আইনে দায়েরকৃত মামলা থেকে অব্যাহতি পেয়েছেন বিএনপির সাবেক এমপি এম এ এইচ সেলিম।  মঙ্গলবার দুপুরে বাগেরহাট অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আব্দুর সবুর পূর্ণাঙ্গ শুনানি শেষে সাবেক এমপি এম এ এইচ সেলিমসহ ১৩ জনকে অব্যাহতি প্রদান করেন। এ সময়ে আদালত প্রাঙ্গণে বিএনপির কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।গত ২০০১ সালে বাগেরহাট শহরের রেলরোডে আওয়ামী লীগের অফিস ভাঙচুরের ঘটনায় পুলিশ বাদী হয়ে সাবেক এমপি এম এ এইচ সেলিমসহ ৩৫ জনের নামে জননিরাপত্তা আইনে মামলা দায়ের করেন।পরবর্তীতে ১৫ জনকে অভিযুক্ত করে পুলিশ আদালতে চার্জশিট দাখিল করেন। মামলা চলাকালে এই মামলায় চার্জশিটভুক্ত আসামি বাগেরহাট জেলা বিএনপির সাবেক দুইজন সাধারণ সম্পাদক শামসুল আলম তালুকদার ও অধ্যাপক আলী রেজা বাবু মৃত্যু বরণ করেন।  জননিরাপত্তা আইনে মামলা থেকে অব্যাহতি শেষে বাগেরহাট সদর আসনের বিএনপির সাবেক এমপি এম এ এইচ সেলিম বলেন, নিরপেক্ষ সরকার ক্ষমতায় আসার পর আমরা ষড়যন্ত্রমূলক মামলা থেকে অব্যাহতি চেয়ে আবেদন করি। পূর্ণাঙ্গ শুনানি শেষে বিজ্ঞ আদালত আজ আমাদের সবাইকে মামলা থেকে অব্যাহতি দিয়েছে।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।