মোস্তফা হোসেন বাবলু, কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি:
সাতক্ষীরার কলারোয়ায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে হাই বেঞ্চ বিতরণ করা হয়েছে।
আজ (১৪ই সেপ্টেম্বর) মঙ্গলবার দুপুরে উপজেলা চত্বরে ২০২৪ -২৫ অর্থ বছরের উপজেলা উন্নয়ন সহায়তা প্রকল্পের আওতায় উপজেলার ৯টি শিক্ষা প্রতিষ্ঠানে ১০টি করে মোট ৯০ টা বেঞ্চ বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও ) জহিরুল ইসলাম উপস্থিত থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান গনের হাতে এ বেঞ্চ বিতরণ করেন । বিতরণ কালে তিনি বলেন পর্যায়ক্রমে উপজেলার ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ২টি করে প্রতিষ্ঠানকে বিতরণ করা হবে।এ সময় উপস্থিত ছিলেন চেয়ারম্যান, মাহাবুর রহমান মফে, মোয়াজ্জেম হোসেন, বিশাখা তপন সাহা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। ছবি আছে,,,,