বুধবার, ২৭ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়া উপজেলা মাদ্রাসা শিক্ষক  কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচন অনুষ্ঠিত
কলারোয়া উপজেলা মাদ্রাসা শিক্ষক  কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচন অনুষ্ঠিত

কলারোয়া উপজেলা মাদ্রাসা শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ
কলারোয়া উপজেলা মাদ্রাসা শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
এ উপলেক্ষ্যে আজ বুধবার
(১৫ অক্টোবর) বেলা ১১ টায় কলারোয়া আলিয়া কামিল মাদ্রাসার হল রুমে অত্র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আহমদ আলীর সভাপতিত্বে ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় স্বাগত বক্তব্য রাখেন সুপার মোঃ আঃ সাত্তার, আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মুহাঃ আইয়ুব আলী। আরো বক্তব্য রাখেন অধ্যক্ষ আঃ হাই,মোঃ মুজিবর রহমান, সুপার মাওলানা ওসমান গনি, মোঃ রেজাউল করিম, মোঃ মুজিবুর রহমান, মোঃ বজলুর রহমান, মোঃ আঃ মোনায়েম, মোঃ ইসমাইল হোসেন সিরাজী, মাওলানা ওহিদুজ্জামান,সুপার মোঃ নুরুল ইসলাম।
সম্মানিত অতিথির বক্তব্যে কলারোয়া আলিয়া কামিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ(অবসরপ্রাপ্ত) মুহাঃ আইয়ুব আলী নব – নির্বাচিত নেতৃবৃন্দের অভিনন্দন জানান এবং শিক্ষকদের কে ঐক্যবদ্ধ থেকে আন্দোলন সহ মাদ্রাসা শিক্ষা কে এগিয়ে নিয়ে যাওয়ার আহবান করেন।
সভা শেষে সকল মাদ্রাসা থেকে ৫ জন শিক্ষক প্রতিনিধির প্রত্যক্ষ ভোটে সভাপতি পদে কামারালী দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোঃ ওসমান গনি, সাধারণ সম্পাদক পদে কলারোয়া আলিয়া কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মোঃ তৌহিদুর রহমান, এবং কোষাধ্যক্ষ পদে সিংহলাল দাখিল মাদ্রাসার সুপার মোঃ মোনায়েম হোসেন নির্বাচিত হন।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।