বুধবার, ২৭ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
রামপালে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত
রামপালে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত

রামপালে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত

শেখ মারুফ হোসেন:

বাগেরহাট জেলার রামপাল উপজেলায় বাল্যবিবাহ প্রতিরোধে কার্যকর উদ্যোগ গ্রহণের লক্ষ্যে উপজেলা বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার তামান্না ফেরদৌসি’র সভাপতিত্বে জাতিসংঘ জনসংখ্যা তহবিল (UNFPA) এর আর্থিক সহযোগিতায়, উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় অন্যন্যদের মধ্যে এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ ফাতেমা শেফা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ শাহিনুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ জাহাঙ্গির হোসেনসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, ইউএনএফপিএ বাংলাদেশ এর ফিল্ড অফিসার ডা. নূর-ই-আলম সিদ্দিকী, কনসার্ণড উইমেন ফর ফ্যামিলি ডেভেলপমেন্ট (সিডব্লিউএফডি) বাগেরহাট এর ফিল্ড অফিসার শেখ মারুফ হোসেন, এছাড়া উপজেলা শিক্ষা অফিসার রামপাল, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের প্রতিনিধিগণ, রামপালের সকল ইউনিয়ন পরিষদের সচিববৃন্দ, ইমাম, কাজী, পুলিশ, পুরোহিত, আনসারসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় মূল প্রেজেন্টেশন উপস্থাপন করেন ডা. নূর-ই-আলম সিদ্দিকী ফিল্ড অফিসার, ইউএনএফপিএ বাংলাদেশ। সভায় বাল্যবিবাহ নিরোধ আইনের প্রয়োগ ও বাস্তবায়ন, জাতীয় কর্মপরিকল্পনা সংক্রান্ত অগ্রগতি এবং বাগেরহাট জেলায় বাল্যবিবাহ প্রতিরোধে বিদ্যমান সমস্যা ও সম্ভাব্য সমাধান নিয়ে আলোচনা করেন।

সভায় উপস্থিত কাজীগণ জানান, বাল্যবিবাহ না করাতে গেলে তাদের নানাভাবে ভয়ভীতি দেখানো হয়।

রামপাল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উপজেলা একাডেমিক সুপারভাইজার বলেন জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) জেলা শিক্ষা অফিসের সহযোগিতায় গ্লোবাল প্রোগ্রাম টু এন্ড চাইল্ড ম্যারিজ জিপিইসিএম ফেজ-৩ এর আওতায় বাগেরহাটে মাধ্যমিক স্তরের ৪৫২টি শিক্ষা প্রতিষ্ঠানে নারী শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে ঝোরে পড়ার হার কমনো, শিক্ষা প্রতিষ্ঠানে ধোরে রাখা, তাদের সম্ভাবনাকে জাগিয়ে তোলা, আমাদের সমাজে বিভিন্ন পেশায় যারা নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছে তাদের নিয়ে সম্ভাবনার উৎসব আয়োজন করা, শিক্ষার্থীদের জেন্ডার বেজ ভায়োলেন্স এর উপর প্রশিক্ষণ প্রদান, শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটির সদস্যসহ সমাজের বিভিন্ন পেশায় মানুষের অংশগ্রহণে কমিউনিটি এনগেজমেন্ট সভা করে, প্রতিষ্ঠান প্রধানদের ওরিয়েন্টেশন, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে মাস্টার ট্রেনার তৈরি করে তাদের মাধ্যমে শিক্ষার্থীদের ইন্টারেক্টিভ সেশন প্রদান করে।

ইমামগণ বলেন, ধর্মের নামে কুসংস্কার ছড়িয়ে বাল্যবিবাহ দেওয়া হয়, যা ইসলামের শিক্ষার পরিপন্থী।

সভায় বাল্যবিবাহ প্রতিরোধে সমন্বিত উদ্যোগ, আইন প্রয়োগ জোরদার ও সকল স্তরের মানুষের সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার তামান্না ফেরদৌসি বলেন, “রামপালে বাল্যবিবাহের হার উদ্বেগজনকভাবে বেশি। আমাদের সবাইকে বাল্যবিবাহকে না বলতে হবে। অনেক ক্ষেত্রে বাধা দিলে পরিবারগুলো অন্য স্থানে নিয়ে গিয়ে বিয়ে সম্পন্ন করে, তাই সামাজিক সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি।”

এসভায় উপস্থিত অংশগ্রহণকারীগণ সামাজিক সচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ নিশ্চত করার জোর দাবি জানান।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।