বুধবার, ২৭ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
বিএনপির ভাইসচেয়ারম্যান মাহমুদুল হাসান আর নেই
বিএনপির ভাইসচেয়ারম্যান মাহমুদুল হাসান আর নেই

বিএনপির ভাইসচেয়ারম্যান মাহমুদুল হাসান আর নেই

নতুন সূর্য ডেস্ক:

টাঙ্গাইল-৫ (সদর) আসনের বারবার নির্বাচিত সংসদ সদস্য, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, কৃষিমন্ত্রী ও বিএনপির ভাইসচেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন।

বুধবার বিকেল সাড়ে ৩টায় রাজধানীর নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। তিনি এক ছেলে ও এক মেয়ে, অসংখ্য আত্মীয়স্বজন, সহকর্মী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার বাদ যোহর টাঙ্গাইল শহরের বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হবে।

মৃত্যুর সংবাদে টাঙ্গাইলে বিএনপি নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। বিএনপির প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ আসনের মনোনীত সংসদ প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, জেলা বিএনপির সভাপতি মো. হাসানুজ্জামিল শাহীনসহ অনেকেই গভীর শোক প্রকাশ করেছেন।মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান ১৯৩৬ সালের ১ মার্চ টাঙ্গাইল সদর উপজেলার মাকোরকোল গ্রামে জন্মগ্রহণ করেন। রাষ্ট্রপতি এরশাদের শাসনামলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। তিনি রাজনৈতিক জীবনে অবিভক্ত ঢাকার মেয়রের দায়িত্বও পালন করেছেন।

১৯৮৮ সালে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন।এরপর ১৯৯৬, ২০০১ সালে বিএনপি থেকে এবং ২০১২ সালের উপ-নির্বাচনে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।