বুধবার, ২৭ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়া হাসপাতালে বিশুদ্ধ খাবার পানির বুথ উদ্বোধন
কলারোয়া হাসপাতালে বিশুদ্ধ খাবার পানির বুথ উদ্বোধন

কলারোয়া হাসপাতালে বিশুদ্ধ খাবার পানির বুথ উদ্বোধন

স্টাফ রিপোর্টার:

সাতক্ষীরার কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইউনিসেফ এর অর্থায়নে এবং দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে) এর বাস্তবায়নে দশ লক্ষ টাকা ব্যায়ে বিশুদ্ধ খাবার পানির বুথ উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল ১১টার দিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বুথের উদ্বোধন করেন কলারোয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ শফিকুল ইসলাম।

তিনি বলেন, এই বুথ উদ্বোধনের ফলে রোগীদের জন্য বিশুদ্ধ পানির স্বল্পতা দূর হবে। অতিরিক্ত অর্থ ব্যয় করে রোগীদের বাইরে থেকে পানি কিনতে হবে না। হাতের নাগালেই পানির ব্যবস্থা থাকায় অনেক মানুষ উপকার ভোগ করতে পারবে। পুরুষ ও মহিলা ওয়ার্ডসহ মোট তিনটি স্থান থেকে পানি সরবরাহ করা হবে।

এসময় উপস্থিত ছিলেন হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সাইফুল ইসলাম, দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্রেরর ওয়াশ ইঞ্জিনিয়ার মোঃ আমিনুজ্জামান, হারবাল এসিস্ট্যান্ট মোঃ জাহাঙ্গীর আলম, প্রধান সহকারী আবুল কালাম আজাদ, মোঃ আব্দুল্লাহসহ হাসপাতালের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।