বুধবার, ২৭ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কথার রাজনীতি নয়, উন্নয়নের রাজনীতি করতে চাই:কাজী আলাউদ্দিন
কথার রাজনীতি নয়, উন্নয়নের রাজনীতি করতে চাই:কাজী আলাউদ্দিন

কথার রাজনীতি নয়, উন্নয়নের রাজনীতি করতে চাই:কাজী আলাউদ্দিন

তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ (সাতক্ষীরা):

সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ–আশাশুনি) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী কাজী আলাউদ্দিন নির্বাচনী জনসভা অনুষ্ঠিত।

বুধবার (২৮ জানুয়ারি) বিকেল ৪টায় কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের ছনকা মডেল প্রাথমিক বিদ্যালয় মাঠে মথুরেশপুর ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে জনসভায় মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ নাজমুল ইসলাম বাবুর সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল এবং উপজেলা কৃষকদলের আহ্বায়ক রোকনুজ্জামান রোকনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বিএনপির প্রার্থী কাজী আলাউদ্দীন।

বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্য ও জিয়া ফাউন্ডেশনের খুলনা বিভাগীয় সহসভাপতি ইঞ্জিনিয়ার আইয়ুব হোসেন মুকুল।এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ এবাদুল ইসলাম, জেলা বিএনপির সদস্য শেখ নুরুজ্জামান, ডা. শফিকুল ইসলাম বাবু, আখতারুজ্জামান বাপ্পি, জাকির হোসেন, আমিনুর রহমান আমিনসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।