শেখ শাহাজাহান আলী শাহিন:
সাতক্ষীরার কলারোয়া ইক্বরা চাইল্ড ক্যাডেট একাডেমির আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও চড়ুঁইভাতি অনুষ্ঠিত হয়।
শনিবার(৭ ফেব্রুয়ারি) সকাল ৯ টায় কলারোয়া মহিলা কলেজ মাঠে উদ্বোধন করেন সাতক্ষীরা পল্লী মঙ্গল স্কুল এন্ড কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ইউনুস আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদের সভাপতি মুহাদ্দিস মোঃ আমিরুল ইসলাম বিলালী।
এসময় আরো উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা কৃষি কর্মকর্তা এস এম এনামুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সেক্রেটারি জাহিদুর রহমান খাঁন চৌধুরী, কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক মীর রফিকুল ইসলাম,মোঃ রমজান আহমেদ, ডাঃ শরীফ ইকবাল, ক্রীড়া পরিচালক ফারুক হোসেন স্বপন, মাসউদ পারভেজ মিলন, সার্বিক তত্ত্ববধানে ছিলেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ ইমরান হোসেন।
দিনব্যাপী শিক্ষার্থীদের ৪০ টি ইভেন্টে খেলা অনুষ্ঠিত হয় পরে অভিভাবকদের আকর্ষনীয় চেয়ার সিটিং খেলা অনুষ্ঠিত হয়। বিকালে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুহাদ্দিস মোঃ আমিরুল ইসলাম বিলালী, মোঃ রমজান আহমেদ, রেফারি ফারুক হোসেন স্বপন, মাসউদ পারভেজ মিলন, অধ্যক্ষ মোঃ ইমরান হোসেন সহ শিক্ষক মন্ডলী। আকর্ষণীয় “যেমন খুশি তেমন সাজো” ছিল প্রানবন্ত ও উপভোগ্য।
সভাপতি মুহাদ্দিস মোঃ আমিরুল ইসলাম বিলালী বলেন,সবার সাথে আনন্দ ভাগাভাগি করার ভিতরে আত্মতৃপ্তি বিদ্যমান। সারাদিন মনোরম পরিবেশে সুন্দর একটি দিন অতিবাহিত হলো। সমগ্র অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করায় সংশ্লিষ্ট সকলকে মুবারকবাদ জানাই। এছাড়াও, ২০ বছর পূর্তি উপলক্ষ্যে জমকালো অনুষ্ঠান আয়োজনের ঘোষনা দেন তিনি
সারাদিন ক্রীড়া পরিচালক হিসেবে পরিচালনা করেন ফারুক হোসেন স্বপন, মাসউদ পারভেজ মিলন, মীর রফিকুল ইসলাম, রমজান আহমেদ, আবু তাহের, মেঃ হাসানুজ্জামান, আশা আফরোজ, সালমা খাতুন,জাকির হোসেন।
সমগ্র অনুষ্ঠান উপস্থাপনা করেন শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহিন ও মোঃ হাসানুজ্জামান হাসান।
