তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধিঃ
মহান ২১শে ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উপলক্ষে কালিগঞ্জে যথাযোগ্য মর্যাদায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণী করা হয়েছে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) বেলা ১২টায় উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তারের সভাপতিত্বে ও আইসিটি অফিসার হেমেন্দ্র নাথ মণ্ডলের সঞ্চালনায়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৩ আসনের সাংসদ হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার।
প্রধান অতিথির বক্তব্যে তিনি ভাষা শহীদদের ত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে দুর্নীতিমুক্ত সমাজ ও সৎ নেতৃত্ব প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, নিজেদের নির্বাচিত এলাকায় সকলের ঐক্য বজায় থাকলে কোনো সন্ত্রাসী কার্যক্রমের সুযোগ থাকবে না।তিনি আরও বলেন, ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বাংলা ভাষার মর্যাদা রক্ষায় আত্মোৎসর্গকারী ভাষা শহীদদের ত্যাগের ফলেই বাঙালি জাতি স্বাধীন দেশের নাগরিক হিসেবে মাথা উঁচু করে দাঁড়ানোর শক্তি অর্জন করেছে। মাতৃভাষার প্রতি ভালোবাসা শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না রেখে শিক্ষা, সংস্কৃতি ও দৈনন্দিন জীবনে বাংলা ভাষার সঠিক চর্চা নিশ্চিত করার আহ্বান জানান তিনি। নতুন প্রজন্মকে ভাষা আন্দোলনের সঠিক ইতিহাস জানাতে পারলেই শহীদদের আত্মত্যাগ সার্থক হবে বলেও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাইনুল ইসলাম খান।
এছাড়া বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর উপজেলা শাখার সাবেক সদস্য সচিব ডা. শেখ শফিকুল ইসলাম (বাবু), উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শংকর কুমার দে, উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসিম উদ্দিন, সমাজসেবা কর্মকর্তা শাকিল আহমেদ, জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা জুয়েল হোসেন এবং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তৌকির আহমেদ।
এছাড়াও বক্তব্য রাখেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক এম. হাফিজুর রহমান শিমুল, বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর উপজেলা শাখার সহকারী সেক্রেটারি মোশাররফ হোসেন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রফেসর সাইফুল ইসলাম, উপজেলা যুব বিভাগের সভাপতি মাওলানা আনোয়ারুল ইসলাম এবং উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রেদওয়ান ফেরদাউস রনি প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন উপজেলা মডেল মসজিদের খতিব মাওলানা মো. আহমদ আলী এবং উপজেলা পল্লী সমাজ উন্নয়ন ব্যাংকের কর্মকর্তা কনক চন্দ্র অধিকারী গীতা পাঠ করেন।
আলোচনাসভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরো অনুষ্ঠান জুড়ে ভাষা শহীদদের স্মরণে গভীর শ্রদ্ধা ও আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
