কামরুল হাসান:
কলারোয়া উপজেলা যুবদলের চন্দনপুর ইউনিয়ন শাখার যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক মিঠুকে কারণ দর্শানোর নোটিশ দিল উপজেলা যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদক।
উপজেলা যুবদলের প্যাডে আহবায়ক এমএ হাকিম সবুজ ও সদস্য সচিব তাওফিকুর রহমান সঞ্জু স্বাক্ষরিত কারণ দর্শানোর নোটিশে উল্লেখ করা হয়েছে দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আপনাকে (ওমর ফারুক মিঠু) কেনো দলীয় পদ থেকে বহিষ্কার করা হবে না, তা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সশরীরে হাজির হয়ে লিখিত জবাব দেয়ার নির্দেশ দেয়া হলো।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলা যুবদলের সদস্য সচিব তাওফিকুর রহমান সঞ্জু এ কারণ দর্শানোর নোটিশের বিষয়টি নিশ্চিত করেন।
