কামরুল হাসান:
“নির্বাচনের আগে আমি একটি নির্দিষ্ট দলের প্রার্থী ছিলাম, তবে বিজয়ী হওয়ার পর আমি এই জনপদের প্রতিটি মানুষের জন্য দায়বদ্ধ ও দায়িত্বশীল।” আমি এখন এই জনপদের সবার এমপি।
বুধবার (৪ মার্চ) বেলা ১২টায় কলারোয়ার আল-আমীন ট্রাস্ট মিলনায়তনে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ।
কলারোয়া উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত এই মতবিনিময় সভায় তিনি সাংবাদিকদের দেশের বিবেক হিসেবে উল্লেখ করে দেশ ও জাতির কল্যাণে সত্য সংবাদ পরিবেশনের উদাত্ত আহ্বান জানান।
কলারোয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ কামারুজ্জামানের সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা মোঃ শহিদুল ইসলাম এবং সাংবাদিক প্রভাষক মাওলানা আসাদুজ্জামান ফারুকীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত এই মতবিনিময়ে প্রধান অতিথি অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ এমপি আরও বলেন, আপনারা সাদাকে সাদা এবং কালোকে কালো বলবেন। আপনাদের সঠিক দিকনির্দেশনা ও বস্তুনিষ্ঠ সহযোগিতার মাধ্যমেই আমরা এই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হব, ইনশাআল্লাহ।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি ও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াত সাবেক আমীর মাওলানা ওমর আলী, কলারোয়া উপজেলা জামায়াতের নায়েবে আমীর প্রভাষক হাফিজুর রহমান, দৈনিক নতুন সকালের বার্তা’র ভারপ্রাপ্ত সম্পাদক এম. আইউব, কলারোয়া প্রেসক্লাবের আহবায়ক তাওফিকুর রহমান সঞ্জু, সাবেক সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, সাবেক সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, যুগ্ম আহবায়ক এমএ সাজেদ, সাতক্ষীরা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ বিশ্বাস, এনটিভির সাংবাদিক সহকারী অধ্যাপক কে এম আনিছুর রহমান, দৈনিক কালের কণ্ঠের জেলা প্রতিনিধি মোশাররফ হোসেন, দৈনিক ইত্তেফাকের প্রভাষক আরিফ মাহমুদ, আমার দেশের সাইফুল্লাহ আজাদ।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহমান, প্রেসক্লাবের সদস্য আসাদুজ্জামান আসাদ, মনিরুল ইসলাম মনি, সুজাউল হক, দেলোয়ার হোসেন, কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি শামসুর রহমান লাল্টু, সাধারণ সম্পাদক এম এ আজিজ, মোজাহিদুল ইসলাম,
এস এম জাকির হোসেন, জাহিদুল ইসলাম, আর টিভির সাংবাদিক জাহাঙ্গীর হোসেন, সুপ্রভাত ঢাকা’র বিশেষ প্রতিনিধি ফারুক হোসেন রাজ, মোর্তজা হাসান, দৈনিক সংগ্রামের খোরশেদ আলম, দৈনিক জবাবদিহি’র প্রভাষক আব্দুল আলিম, দৈনিক জনকণ্ঠের মীর রোকনুজ্জামান, তাজ উদ্দিন রিপন, সানবিম করিম সিয়াম, সাজেদুল করিম তপুসহ আরও অনেকে।
মতবিনিময় সভায় কলারোয়ার প্রায় শতাধিক সাংবাদিক অংশগ্রহণ করেন এবং এলাকার সার্বিক উন্নয়নে সংসদ সদস্যের দৃষ্টি আকর্ষণ করেন।
