সোমবার, ৯ মার্চ ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কালিগঞ্জে সাবেক ইউপি সদস্য জাবেদ আলী গাজীর জানাজা সম্পন্ন
কালিগঞ্জে সাবেক ইউপি সদস্য জাবেদ আলী গাজীর জানাজা সম্পন্ন

কালিগঞ্জে সাবেক ইউপি সদস্য জাবেদ আলী গাজীর জানাজা সম্পন্ন

তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য জাবেদ আলী গাজীর জানাজা নামাজ সম্পন্ন হয়েছে।

রবিবার (০৮ মার্চ ) জোহরের নামাজের পর শ্রীধরকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

এর আগে শনিবার (৭ মার্চ) রাত ৭টা ৪৫ মিনিটে বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর। তিনি ৩ পুত্র ও ২ কন্যা সন্তান রেখে গেছেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, হোগলা গ্রামের মান্দার গাজীর পালিত পুত্র জাবেদ আলী গাজী বিষ্ণুপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে সততা ও নিষ্ঠার সঙ্গে এলাকার মানুষের সেবা করে গেছেন। অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর কারণে এলাকাবাসীর কাছে তিনি ছিলেন অত্যন্ত শ্রদ্ধেয় ও জনপ্রিয় ব্যক্তিত্ব। ব্যক্তিজীবনে তিনি ছিলেন নম্র, ভদ্র ও সদালাপী স্বভাবের মানুষ।জানাজা নামাজে ইমামতি করেন তার ছেলে হাফেজ হোসাইন গাজী।

জানাজায় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ অংশ নেন।তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।