বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
সাতক্ষীরা জেলা ক্রীড়াদলের কমিটি গঠন
সাতক্ষীরা জেলা ক্রীড়াদলের কমিটি গঠন

সাতক্ষীরা জেলা ক্রীড়াদলের কমিটি গঠন

শেখ শাহাজাহান আলী শাহিন:

বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়াদলের সাতক্ষীরা জেলা কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটির আহবায়ক নিয়াজ মোর্শেদ ও সদস্য সচিব মোঃ জাহেদ পারভেজ চৌধুরী সাতক্ষীরা জেলা কমিটির অনুমোদন দিয়েছেন।

বুধবার (৮ এপ্রিল) কেন্দ্রীয় কমিটির আহবায়ক ও সদস্য সচিব স্বাক্ষরিত সাতক্ষীরা জেলায় ৭১ সদস্য বিশিষ্ট কমিটি প্রকাশ করা হয়েছে।

কমিটির আহবায়ক মনোনীত হয়েছেন সাবেক কৃতি ফুটবলার গোলাম ফারুক বাবু এবং সদস্য সচিব হিসাবে মনোনীতত হয়েছেন সাবেক ক্রিকেটার মীর তাজুল ইসলাম রিপন। এছাড়া সিনিয়র যুগ্ম আহবায়ক সাবেক জাতীয় দলের ক্রিকেটার এস কে রবিউল ইসলাম শিবলু,দপ্তরের সদস্য হিসেবে সাবেক জাতীয় ফুটবলার মোঃ আলমগীর কবির রানা সহ সাত টি উপজেলার সাবেক ও বর্তমান ক্রিকেটার,ফুটবলার,এ্যাথলেটসহ খেলোয়াড়দের নিয়ে গঠন করা হয়েছে এই কমিটি।

বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়াদল ক্রীড়া বিস্তারে খেলোয়াড় তৈরিতে কাজ করবে বলে জানিয়েছেন জেলা কমিটির আহবায়ক ও সদস্য সচিব।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।