মোস্তফা হোসেন বাবলু:
বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন কলারোয়া উপজেলা শাখার আয়োজনে মাধ্যমিক শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ ই এপ্রিল) সকাল ১০টায় উপজেলা আলামিন ট্রাস্ট ভবনের ৩য় তলায় সংগঠনের সভাপতি সহযোগী অধ্যাপক শাহজাহান কবিরের সভাপতিত্বে মাধ্যমিক শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ। এ সমাবেশে স্থানীয় শিক্ষকদের মাঝে শিক্ষার মানোন্নয়ন ও ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়। এ সময় তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নে প্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে দরখাস্ত আহবান করেন এছাড়াও আগামী সংসদ অধিবেশনে শিক্ষকদের বিভিন্ন দাবী দাওয়া নিয়ে কথা বলবেন বলে শিক্ষকদের আশ্বস্ত করেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কলারোয়া উপজেলা শাখার আমির শিক্ষক মাওলানা কামরুজ্জামান। এ সময় আরো বক্তব্য রাখেন সোনার বাংলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আশফাকুর রহমান বিপু, শেখ আমানুল্লাহ ডিগ্ৰী কলেজের সহকারী অধ্যাপক মশিউর রহমানসহ আরও অনেকে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ ও শিক্ষকবৃন্দ।
