শনিবার, ৬ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কালিগঞ্জের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সাংগঠনিক সভা অনুষ্ঠিত
কালিগঞ্জের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সাংগঠনিক সভা অনুষ্ঠিত

কালিগঞ্জের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সাংগঠনিক সভা অনুষ্ঠিত

তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধিঃ

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বিশেষ সাংগঠনিক সভা এবং ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০৬ জুন) বিকেল ৫টায় মহেশ্বরপুর জামে মসজিদ চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধলবাড়িয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি রেজাউল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ এবাদুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন উপজেলা কৃষকদলের আহ্বায়ক রোকনুজ্জামান রোকন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ধলবাড়িয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক ও সাবেক ইউপি সদস্য আশরাফ হোসেন, উপজেলা বিএনপির সাবেক তথ্যবিষয়ক সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মেহেদী হাসান বাবু, উপজেলা কৃষকদলের সদস্য সচিব আরিফুর রহমান ছোটন, উপজেলা জাসাসের সভাপতি মুরশীদ আলী গাজী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহাজান আলী মোড়ল, সদস্য সচিব মোস্তাফিজুর রহমান, ধলবাড়িয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আইয়ুব হোসেন, সাধারণ সম্পাদক আবু হাসান রানা, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম ও সহ-সভাপতি মোমিন গাজীসহ স্থানীয় বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে হবে। একই সঙ্গে দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দলীয় ঐক্য, শৃঙ্খলা ও সাংগঠনিক কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় নেতৃবৃন্দ সকল স্তরের নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও সাংগঠনিক ঐক্য বজায় রেখে দলের কার্যক্রম এগিয়ে নেওয়ার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে ঈদ পুনর্মিলনীর মাধ্যমে নেতাকর্মীরা শুভেচ্ছা বিনিময় করেন।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।