শনিবার, ১৩ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কালিগঞ্জে শিশু নির্যাতনের চেষ্টার অভিযোগে মামলা: অভিযুক্ত আটক
কালিগঞ্জে শিশু নির্যাতনের চেষ্টার অভিযোগে মামলা: অভিযুক্ত আটক

কালিগঞ্জে শিশু নির্যাতনের চেষ্টার অভিযোগে মামলা: অভিযুক্ত আটক

তাপস কুমার ঘোষ,কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার চাম্পাফুল ইউনিয়নের ঘুষুড়ি গ্রামে শিশু নির্যাতনের চেষ্টার অভিযোগে মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় স্থানীয় এক যুবককে আটক করেছে পুলিশ।

মামলা সূত্রে জানা যায়, পাটকেলঘাটা থানার চোমরখালী এলাকার নিতাই চন্দ্র ঘোষ ছেলে এর প্রদীপ কুমার ঘোষ দীর্ঘ প্রায় ১৩ বছর ধরে চাম্পাফুল ইউনিয়নের ঘুষুড়ি গ্রামে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছেন। তিনি তার স্ত্রী তন্দ্রা রানী ঘোষ (৪২), ছেলে প্রত্যয় (১৮) ও মেয়ে প্রত্যাশা (৫)-কে নিয়ে স্থানীয় বিশ্বনাথ দে’র বাড়িতে বসবাস করছিলেন।

অভিযোগ অনুযায়ী, গত ০৫ এপ্রিল ২০২৬ তারিখে দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে শিশু তার মায়ের সঙ্গে বাড়ির পাশের পুকুরে স্নান করতে যায়। এ সময় ঘুষুড়ি গ্ৰামের কিনু নন্দীর ছেলে অভিজিৎ (২৩), একই পুকুরে স্নান করছিলেন।

পরবর্তীতে শিশুটির মা তাকে বাড়িতে যেতে বললে সে পুকুরে অবস্থান করছিল। কিছুক্ষণ পর শিশুটির চিৎকার শুনে তার মা পুকুর ঘাটে গিয়ে দেখতে পান, অভিযুক্ত অভিজিৎ সেখান থেকে সরে যাচ্ছে। পরে শিশুটির কাছে জানতে চাইলে সে ঘটনার বিষয়ে তার মাকে জানায়।
ঘটনাটি প্রথমে লোকলজ্জার ভয়ে গোপন রাখা হলেও পরবর্তীতে এলাকায় জানাজানি হলে স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত অভিজিৎকে গৃহবন্দি করা হয়। এরপর পরিবারের পক্ষ থেকে কালিগঞ্জ থানায় এজাহার দায়ের করা হলে পুলিশ মামলা রুজু করে।

মামলা দায়েরের পর গত শুক্রবার ১২ জুন সন্ধ্যায় কালিগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত অভিজিৎকে আটক করে থানায় নিয়ে আসে।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জুয়েল হোসেন বলেন, বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান আছে।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।