বুধবার, ১৭ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কালিগঞ্জে প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে মতবিনিময়
কালিগঞ্জে প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে মতবিনিময়

কালিগঞ্জে প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে মতবিনিময়

তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধিঃ

সাতক্ষীরার কালিগঞ্জে পরিবেশ রক্ষা, প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধ এবং সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ জুন) সকাল ১০ টায় উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে ইয়ুথ ফর সুন্দরবন-এর আয়োজনে এবং রূপান্তর-এর সহযোগিতায় এ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ প্লাস্টিক দূষণের ক্ষতিকর প্রভাব এবং এর প্রতিকার নিয়ে মতবিনিময় করেন।

রূপান্তরের জেলা সমন্বয়কারী গোলাম কিবরিয়া এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল হক।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্লাস্টিক ও পলিথিন বর্তমানে পরিবেশের জন্য একটি বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। এসব বর্জ্য খাল-বিল, নদী-নালা ও কৃষিজমিতে জমে পরিবেশের ভারসাম্য নষ্ট করছে। প্লাস্টিক দূষণ কমাতে আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে। বাজারে গেলে কাপড় বা পাটের ব্যাগ ব্যবহার করতে হবে, একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বর্জন করতে হবে এবং ব্যবহৃত প্লাস্টিক নির্দিষ্ট স্থানে ফেলতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন গুলোকে এ বিষয়ে জনসচেতনতা তৈরিতে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। পরিবেশ রক্ষায় ব্যক্তি, পরিবার ও সমাজের সম্মিলিত উদ্যোগই পারে প্লাস্টিক ও পলিথিনের ব্যবহার উল্লেখ যোগ্য ভাবে কমিয়ে আনতে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান শিমুল প্রমূখ।

এছাড়া সভায় প্রশিক্ষক খালিদ লামি প্লাস্টিক দূষণের ভয়াবহতা, বর্জ্য ব্যবস্থাপনা এবং পরিবেশবান্ধব বিকল্প ব্যবহারের ওপর আলোচনা করেন।অনুষ্ঠানে শিক্ষক, ইউপি সদস্য, ধর্মীয় নেতা, ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ইয়ুথ ফর সুন্দরবনের সদস্যরা উপস্থিত ছিলেন।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।