Friday, 26th June 2026

সদ্যপ্রাপ্ত সংবাদ
আশাশুনিতে জামায়াতের যুব বিভাগের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত
আশাশুনিতে জামায়াতের যুব বিভাগের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

আশাশুনিতে জামায়াতের যুব বিভাগের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি:

আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে আশাশুনিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ জুন) সকাল ৯টা ৩০ মিনিটে উপজেলা জামায়াত কার্যালয়ের সামনে থেকে র‍্যালিটি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আশাশুনি থানার প্রধান ফটকের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।
উপজেলা যুব বিভাগের সভাপতি ডা.রোকনুজ্জামানের সভাপতিত্বে এবং সেক্রেটারি আজহারুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট আব্দুস সোবহান মুকুল।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন,আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসে আমরা আশাশুনি উপজেলাকে একটি মাদক মুক্ত উপজেলা হিসেবে দেখতে চাই। মাদক একটি সামাজিক ব্যাধি,যা ব্যক্তি,পরিবার ও সমাজকে ক্ষতিগ্রস্ত করছে। মাদকমুক্ত সমাজ গঠনে যুবসমাজকে সচেতন হয়ে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আনওয়ারুল হক বলেন,একটি সুন্দর সুজলা সুফলা,শস্য-শ্যামলা প্রিয় মাতৃভূমিকে ধ্বংস করে দিচ্ছে মাদকদ্রব্য। দিনদিন হু হু কুরে বেড়েই চলেছে মাদকদ্রব্য বিপনন,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ করার জন্য যেন কেউ নেই,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্ত থাকা সত্ত্বেও প্রশাসনের কার্যকর ভূমিকা না থাকার কারণে যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। তিনি মাদক ব্যবসায়ী,সেবনকারী ও সহযোগিতাকারীদের চিহ্নিত করে গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।

তিনি আরও বলেন-তরুণদের সুস্থ ও আদর্শবান হিসেবে গড়ে তুলতে পরিবার,শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

সভাপতির বক্তব্যে ডাক্তার রোকনুজ্জামান বলেন, উপজেলা ব্যাপি মাদকদ্রব্যের ছড়াছড়ি,কিন্তু প্রশাসন নীরব। একজন মাদক ব্যবসায়ী বা সেবনকারী গ্রেপ্তার হয় সাত দিনে,আর জামিন পায় তিন দিনের মধ্যে। তিনি আরও বলেন,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন সংস্কার করতে হবে,মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের গ্রেফতার করে তাদের বিরুদ্ধে কঠিন শাস্তির ব্যবস্থা নিতে হবে।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন খাজরা ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী মাওলানা আব্দুর রশিদ,বুধহাটা ইউনিয়ন আমির মাওলানা আব্দুল ওয়াদুদ,শোভনালী ইউনিয়ন যুব বিভাগের সভাপতি এনামুল কবির, বড়দল ইউনিয়ন যুব বিভাগের সভাপতি ওমর ফারুক,সেক্রেটারী হাবিবুর রহমান লিপুসহ উপজেলা ও ইউনিয়ন যুব বিভাগের বিভিন্ন দায়িত্বশীলবৃন্দ।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।