Thursday, 8th October 2026

সদ্যপ্রাপ্ত সংবাদ
কালিগঞ্জে মিথ্যা মামলার প্রতিবাদে চেয়ারম্যান প্রার্থীর সংবাদ সম্মেলন
কালিগঞ্জে মিথ্যা মামলার প্রতিবাদে চেয়ারম্যান প্রার্থীর সংবাদ সম্মেলন

কালিগঞ্জে মিথ্যা মামলার প্রতিবাদে চেয়ারম্যান প্রার্থীর সংবাদ সম্মেলন

তাপস কুমার ঘোষ,কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধিঃ

সাতক্ষীরার কালিগঞ্জ প্রেসক্লাবের হলরুমে ষড়যন্ত্রমূলক মিথ্যা অভিযোগ ও হয়রানির প্রতিবাদে মথুরেশপুর ইউপির চেয়ারম্যান প্রঋার্থীর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১লা জুলাই) বেলা ১২টায় আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ৩০ জুন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে জানতে পারেন যে, মথুরেশপুর ইউপিতে জামায়াতের চেয়ারম্যান পদপ্রার্থী খায়রুল বাসা’র উপজেলা নির্বাহী কর্মকর্তা কালিগঞ্জ বরাবর একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন। ওই অভিযোগে আমাকেসহ অনেক নিরিহদের নাম উল্লেখ করে যেসব অভিযোগ আনা হয়েছে। তা আদৌ সত্য নহে সম্পূর্ণ ভিত্তিহীন, উদ্দেশ্য প্রণোদিত এবং তাদের সামাজিক ও ব্যক্তিগত সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা বলে দাবি করেন তিনি।তিনি আরও বলেন, তারা কোনো ধরনের জালিয়াতি, ষড়যন্ত্র কিংবা অপপ্রচারের সঙ্গে জড়িত নন। অভিযোগে উত্থাপিত প্রতিটি বিষয় যথাযথভাবে তদন্তের মাধ্যমে যাচাই করা হোক এমন দাবিও জানান তারা। সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, ভিত্তিহীন এসব অভিযোগের কারণে তারা, তাদের পরিবার এবং ব্যবসায়িক ও সামাজিক মর্যাদা ক্ষতিগ্রস্ত হচ্ছে। পাশাপাশি স্থানীয় জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে এবং তাদের সম্মানহানির আশঙ্কা তৈরি হয়েছে।

বক্তারা বলেন, কারও বিরুদ্ধে অভিযোগ উত্থাপনের আগে নির্ভরযোগ্য প্রমাণ থাকা প্রয়োজন। তাই সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে নিরপেক্ষ, স্বচ্ছ ও সুষ্ঠু তদন্তের দাবি জানান তারা। তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। অন্যদিকে অভিযোগগুলো মিথ্যা ও ভিত্তিহীন প্রমাণিত হলে তাদের সম্মানহানির বিষয়টি বিবেচনায় নিয়ে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণেরও দাবি জানান।

এ সময় সংবাদমাধ্যমের প্রতিও আহ্বান জানিয়ে তারা বলেন, সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের প্রতি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটন এবং আইনের শাসনের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শেখ আব্দুর রব, শেখ ওয়াহিদুজ্জামান,মো. রিপনুজ্জামান রিপন ও মাহবুবর রহমান।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।