Saturday, 4th July 2026

সদ্যপ্রাপ্ত সংবাদ
শ্যামনগরে র‍্যাবের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদক ও ভারতীয় ঔষধ জব্দ
শ্যামনগরে র‍্যাবের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদক ও ভারতীয় ঔষধ জব্দ

শ্যামনগরে র‍্যাবের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদক ও ভারতীয় ঔষধ জব্দ

তাপস কুমার ঘোষঃ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগর বাজার সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, ভারতীয় বিভিন্ন প্রকার ওষুধ এবং দুটি ভ্যান জব্দ করেছে র‍্যাব-৬।

শনিবার (৪ জুলাই) দুপুরে পরিচালিত এ অভিযানে র‍্যাবের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব সামগ্রী জব্দ করেন। জব্দকৃত মাদক ও ভারতীয় ওষুধের পরিমাণ এবং বাজার মূল্য নিরূপণের কাজ চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

র‍্যাব জানায়, সীমান্তবর্তী এলাকায় মাদক ও অবৈধ পণ্য পাচার রোধে তাদের নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় দুটি ভ্যান জব্দ করা হলেও এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এ বিষয়ে র‍্যাব-৬-এর পক্ষ থেকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। ঘটনার বিস্তারিত তথ্য ও জব্দকৃত আলামতের পূর্ণাঙ্গ বিবরণ আনুষ্ঠানিক ভাবে জানানো হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।