Sunday, 5th July 2026

সদ্যপ্রাপ্ত সংবাদ
কালিগঞ্জে গলায় ফাঁস দিয়ে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির আত্মহত্যা
কালিগঞ্জে গলায় ফাঁস দিয়ে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির আত্মহত্যা

কালিগঞ্জে গলায় ফাঁস দিয়ে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির আত্মহত্যা

তাপস কুমার ঘোষ,কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় গলায় ফাঁস দিয়ে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি আত্মহত্যা করেছে।

রবিবার (৫ জুলাই ২০২৬) ভোরে উপজেলার শুইলপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সুভাষ সরকার (৪৫) সে
মৃত জগবন্ধু সরকারের ছেলে।পুলিশ সূত্রে জানা যায়, সুভাষ সরকার দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন।

ভোরে নিজ বাড়ির পাশের একটি আমগাছের সঙ্গে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে। পরে প্রতিবেশী চম্পা সরকার ঘটনাটি দেখতে পেয়ে পরিবারের সদস্যদের খবর দেন।

পরিবারের সদস্যরা বিষয়টি কালিগঞ্জ থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করে। কালিগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, ঘটনাটি নিয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।