কামরুল হাসান:
“তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয় সুন্দর আগামী গড়ি ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সাতক্ষীরার কলারোয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস -২০২৬ উদযাপন করা হয়েছে।
রোববার (১২ জুলাই) এ উপলক্ষে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে আলোচনা সভা,সনদ বিতরণ এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোশফিয়াতুন নাহারের সভাপতিত্বে এসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সাবেক অধ্যক্ষ রইছ উদ্দিন, উপজেলা জামায়াতের আমির মাওলানা কামারুজ্জামান , উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শফিকুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এস এম এ সোহেল, এফপিআই আলমগীর হোসেন, হাসানুজ্জামান, তরুণ কুমার রায়, পারভেজ হোসেন।
এ দিকে বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেন উপজেলার কেরালকাতা ইউনিয়নের নূর মোহাম্মদ, হেলাতলা ইউনিয়নের শিরিনা আক্তার, সামসুন্নাহার, জুয়েল । পরে তাদেরকে পুরস্কার দেওয়া হয়।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলার কয়লা ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক কামাল হোসেন।
