Saturday, 10th October 2026

সদ্যপ্রাপ্ত সংবাদ
সাতক্ষীরা কালিগঞ্জের পশ্চিম নারায়ণপুরে ভোগদখলীয় জমি দখলের চেষ্টার অভিযোগ
সাতক্ষীরা কালিগঞ্জের পশ্চিম নারায়ণপুরে ভোগদখলীয় জমি দখলের চেষ্টার অভিযোগ

সাতক্ষীরা কালিগঞ্জের পশ্চিম নারায়ণপুরে ভোগদখলীয় জমি দখলের চেষ্টার অভিযোগ

 

তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধিঃ
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের পশ্চিম নারায়ণপুর গ্রামে দীর্ঘদিন ধরে ভোগদখলে থাকা একটি জমি জবরদখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিপক্ষের বিরুদ্ধে কালিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন একই গ্রামের বাসিন্দা মোছা. ছালমা পারভীন, স্বামী মো. মিজানুর রহমান।বুধবার (১৫ জুলাই-২০২৬) সরেজমিন পরিদর্শন ও অভিযোগ সূত্রে জানা যায়, কোবলা দলিলের মাধ্যমে প্রাপ্ত জমিটি প্রায় নয় বছর ধরে ভোগদখল করে আসছেন বলে দাবি করেন অভিযোগকারী। তবে একই এলাকার কয়েকজন ব্যক্তি ওই জমির মালিকানা দাবি করে দীর্ঘদিন ধরে বিরোধ সৃষ্টি, ভয়ভীতি প্রদর্শন এবং জমি দখলের অপচেষ্টা চালিয়ে আসছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

লিখিত অভিযোগে মৃত আব্দুর রহমানের ছেলে মো. রায়হান, মো. সামাদ হোসেনের ছেলে মো. আলমগীর, মৃত সোবহার সরদারের ছেলে মো. রফিকুল ওরফে রফি, মো. কিনু গাজীর ছেলে মো. আব্দুল আলীম বাবু এবং মো. রফিকুল ইসলামের ছেলে মো. সালমানের বিরুদ্ধে জমি দখলের চেষ্টা, হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ আনা হয়েছে।অভিযোগকারী জানান, মঙ্গলবার (১৫ জুলাই) সকাল প্রায় ৯টার দিকে অভিযুক্তরা দা, কোদাল, শাবল ও লোহার রডসহ দেশীয় অস্ত্র নিয়ে তার ভোগদখলীয় জমিতে প্রবেশ করেন। এ সময় তারা জমির সীমানা পরিবর্তনের উদ্দেশ্যে মাটি কাটতে থাকেন এবং সেখানে পাকা স্থাপনা নির্মাণের লক্ষ্যে ইট, বালু ও অন্যান্য নির্মাণ সামগ্রী জমা করেন।

খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে বাধা দিলে অভিযুক্তরা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং মারধর ও প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তিনি নিরাপত্তার স্বার্থে ঘটনাস্থল ত্যাগ করেন।
অভিযোগকারী আরও বলেন, বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অবহিত করে বিচার প্রার্থনা করলে তারা আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কা প্রকাশ করে থানায় অভিযোগ দেওয়ার পরামর্শ দেন।

অভিযোগে উল্লেখিত জমিটি সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নারায়ণপুর মৌজার জে.এল. নং-৩২, এস.এ. খতিয়ান নং-৯০৫ এবং বি.এস. দাগ নং-১৪২০-এর মোট ০.৫২ একর জমির মধ্যে ০.০৫ একর।অন্যদিকে, অভিযুক্ত মো. আলমগীর ও মো. রায়হান ওই জমির ওপর নিজেদের মালিকানা দাবি করেছেন বলে জানা গেছে। এ বিষয়ে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, অভিযোগটি হাতে পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।