Thursday, 6th August 2026

সদ্যপ্রাপ্ত সংবাদ
আশাশুনি সরকারি কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
আশাশুনি সরকারি কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

আশাশুনি সরকারি কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি প্রতিনিধি: 

যথাযোগ্য মর্যাদায় আশাশুনি সরকারি কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা,কবিতা আবৃত্তি,চিত্রাঙ্কন,কুইজ ও সংগীত প্রতিযোগিতার আয়োজন করা হয়।

বুধবার (৫ আগস্ট) কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃ নজরুল ইসলাম। আলোচনা সভায় বক্তব্য রাখেন জুলাই গণঅভ্যুত্থান বাস্তবায়ন কমিটির আহ্বায়ক প্রভাষক জাকির হোসেন ভুট্টু, কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক প্রভাষক রবিউল ইসলাম,প্রভাষক আব্দুল মালেক,প্রভাষক সজল কুমার আঢ্য ও প্রভাষক মেজর ইসহাক আলী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রভাষক শিরিন বাহার যুথী।

বক্তারা বলেন,জুলাই গণঅভ্যুত্থান দেশের গণতান্ত্রিক চেতনা,অধিকার আদায়ের সংগ্রাম এবং জাতীয় ঐক্যের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। এর ইতিহাস ও আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তারা শিক্ষার্থীদের মুক্তচিন্তা,দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান। এর আগে শিক্ষার্থীদের অংশগ্রহণে কবিতা আবৃত্তি,চিত্রাঙ্কন,কুইজ ও সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অংশ নিয়ে তাদের সৃজনশীলতা ও প্রতিভার স্বাক্ষর রাখে। ফলাফলে কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় একাদশ শ্রেণির শিক্ষার্থী আয়শা সিদ্দিকা মিম প্রথম,নাফিশা পারভীন দ্বিতীয় এবং ফাতেমা খাতুন তৃতীয় স্থান অর্জন করেন। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় মেহেদী হাসান প্রথম,আয়শা সিদ্দিকা মিম দ্বিতীয় এবং সুমি খাতুন তৃতীয় স্থান অর্জন করেন । কুইজ প্রতিযোগিতায় দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ইয়াসমিন খাতুন প্রথম,একাদশ শ্রেণির শিক্ষার্থী মনিকা পাল ও আছিফুল হাসান যৌথভাবে দ্বিতীয় এবং আয়শা সিদ্দিকা মিম তৃতীয় স্থান অর্জন করেন। সংগীত প্রতিযোগিতায় নিবেদিতা সরকার প্রথম,অরূপা সরকার দ্বিতীয় এবং প্রতিভা বাছাড় তৃতীয় স্থান লাভ করেন। অনুষ্ঠানের শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।