
আশাশুনি প্রতিনিধি:
জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আশাশুনি বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) বেলা ১২ টায় বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেকেন্দার আলীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য,গণতান্ত্রিক চেতনা,দেশপ্রেম এবং নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে শিক্ষার্থীদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন,ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নতুন প্রজন্মের কাছে তুলে ধরার মাধ্যমে দেশপ্রেম ও দায়িত্ববোধ জাগ্রত করা সম্ভব।অনুষ্ঠানে বক্তব্য দেন সমাজসেবক এস.এম. শহিদুজ্জামান বাবলু,সহকারী শিক্ষক তানভীর হায়দার, শাহানারা খাতুন,কাকুলী বাইন,জগময় মিস্ত্রী ও রোজিনা খাতুন। আলোচনা শেষে দেশ,জাতির কল্যাণ,শান্তি,সমৃদ্ধি এবং জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারীদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সোদকনা জামে মসজিদের খতিব হাফেজ আব্দুল্লাহ।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী,অভিভাবক, সুধীজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।##