
আশাশুনি(সাতক্ষীরা )প্রতিনিধি
যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে আশাশুনি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা,কবিতা আবৃত্তি,রচনা প্রতিযোগিতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
বুধবার (৫ আগস্ট) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মীরা রানী মুখার্জী।
আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য,স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা,গণতান্ত্রিক চেতনা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে আদর্শ নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
এ সময় বক্তব্য দেন সহকারী শিক্ষক মোঃ শরিফুল ইসলাম,এস,এম আক্তারুজ্জামান,সালমা আক্তার, আজমিরা খাতুন,বিপ্লব কুমার ও শামীম রেজা প্রমুখ।
পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে কবিতা আবৃত্তি,রচনা প্রতিযোগিতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে তাদের সৃজনশীলতা ও প্রতিভার পরিচয় তুলে ধরে।
অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উৎসাহিত করা হয় এবং জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস,চেতনা ও গণতান্ত্রিক মূল্যবোধ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।