Friday, 7th August 2026

সদ্যপ্রাপ্ত সংবাদ
কয়রায়  সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
কয়রায়  সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

কয়রায় সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

বি এম আলামিন, কয়রা (খুলনা) প্রতিনিধি: 

খুলনার কয়রা উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক ও অপরাধ নিয়ন্ত্রণ এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রমকে আরও কার্যকর করার লক্ষ্যে খুলনার কয়রা থানার উদ্যোগে স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, ধর্মীয় নেতা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে এক সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ১০টায় কয়রা থানা প্রাঙ্গণে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলার পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম (বিপিএম-সেবা)।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, একটি শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত সমাজ গঠনে পুলিশ এবং জনগণের মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতার কোনো বিকল্প নেই। মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং, চুরি, ডাকাতিসহ সব ধরনের অপরাধ দমনে শুধু পুলিশের একক প্রচেষ্টা যথেষ্ট নয়; এ ক্ষেত্রে সমাজের প্রতিটি সচেতন নাগরিককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি আরও বলেন, কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আরও শক্তিশালী করতে হবে এবং অপরাধ সংঘটনের আগেই তা প্রতিরোধে স্থানীয় জনগণের তথ্য ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সামাজিক অবক্ষয় রোধ, জনসচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ সমাজ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে তিনি আশ্বস্ত করেন, বাংলাদেশ পুলিশ সবসময় জনগণের পাশে থেকে আইনগত সেবা ও নিরাপত্তা নিশ্চিত করতে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

মতবিনিময় সভায় উপস্থিত জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, ধর্মীয় নেতাসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক প্রতিরোধ, কিশোর অপরাধ নিয়ন্ত্রণ, সামাজিক নিরাপত্তা এবং জনসচেতনতা বৃদ্ধির বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত ও বিভিন্ন সুপারিশ তুলে ধরেন। পুলিশ সুপার তাদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং উত্থাপিত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

সভায় কয়রা থানার পুলিশ কর্মকর্তাবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের সুধী সমাবেশ ও মতবিনিময় সভা পুলিশ-জনতার পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করবে এবং অপরাধ দমন, মাদকমুক্ত সমাজ গঠন ও জনবান্ধব পুলিশিং বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।