Thursday, 8th October 2026

সদ্যপ্রাপ্ত সংবাদ
আশাশুনিতে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
আশাশুনিতে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আশাশুনিতে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

 

আশাশুনি প্রতিনিধি।।আশাশুনিতে পুলিশের বিশেষ অভিযানে ২৫ গ্রাম গাঁজাসহ ফরিদ ঢালী নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার প্রতাপনগর ইউনিয়নের হিজলিয়া খেয়াঘাটের বাঁধের ওপর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে আশাশুনি থানা পুলিশ।
গ্রেপ্তার ফরিদ ঢালী প্রতাপনগর কর্মকারপাড়া গ্রামের মোঃ কেরামত ঢালীর ছেলে।
পুলিশ জানায়,অভিযানের সময় তার কাছ থেকে ২৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে আশাশুনি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। মামলা নং-(১৮/১৬৯,১৩ আগস্ট-২০২৬)ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক)।
গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।