
বি এম আলামিন ইসলাম কয়রা প্রতিনিধিঃ
কয়রা থানার নবনিযুক্ত ওসি রাশেদ ইসলাম দায়িত্ব নিয়ে জানিয়ে দিলেন, এলাকায় কোনো ধরনের অপরাধ বরদাশত করা হবে না। তিনি অত্যন্ত ন্যায়পরায়ণ ও জনবান্ধব কর্মকর্তা হিসেবে ইতোমধ্যে এলাকাবাসীর আস্থা অর্জন করেছেন।
মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর ১২টা ৩০ মিনিটে কয়রা প্রেসক্লাবের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কয়রা প্রেসক্লাবের সভাপতি শেখ হারুন অর রশিদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তরিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কয়রা থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ রাশেদুল ইসলাম এর কথা বলার সময় ওসি রাশেদ ইসলাম বলেন,
“কয়রাবাসীর জানমালের নিরাপত্তা আমাদের প্রথম অগ্রাধিকার। সব ধরনের ডাকাতি, ছুরি দিয়ে ছিনতাই, মাদক ব্যবসা ও সেবনের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে আছি। অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না।”
তিনি আরও বলেন, থানা পুলিশের টহল বাড়ানো হয়েছে। রাত-দিন অভিযান চলছে। মাদক স্পটগুলো চিহ্নিত করে নিয়মিত অভিযান এবং স্কুল-কলেজের সামনে ছিনতাই রোধে বিশেষ নজরদারি থাকবে।
এলাকার সাধারণ মানুষ ওসির এমন কঠোর বার্তায় সন্তুষ্টি প্রকাশ করেছেন। তারা আশা করছেন ওসি রাশেদ ইসলামের নেতৃত্বে কয়রা থানা এলাকা শিগগিরই অপরাধমুক্ত হবে।
ওসি জনগণকে অনুরোধ করেছেন, কোনো সন্দেহজনক কার্যকলাপ দেখলে দ্রুত ৯৯৯ বা থানায় তথ্য দিয়ে আমাদের অবগতি করবেন।