Thursday, 8th October 2026

সদ্যপ্রাপ্ত সংবাদ
কালিগঞ্জে ইয়াবা ও বিক্রির টাকা উদ্ধার গ্রেপ্তার ১
কালিগঞ্জে ইয়াবা ও বিক্রির টাকা উদ্ধার গ্রেপ্তার ১

কালিগঞ্জে ইয়াবা ও বিক্রির টাকা উদ্ধার গ্রেপ্তার ১

তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:

সাতক্ষীরার কালিগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির ৪ হাজার ৫০০ টাকা উদ্ধার করেছে কালিগঞ্জ থানা পুলিশ। এ ঘটনায় মো. শরিফুল গাজী (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (১৯ আগস্ট ২০২৬) কালিগঞ্জ থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার শরিফুল গাজী উপজেলার উজিরপুর গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের মো. রেজাউল গাজীর ছেলে।

অভিযানকালে তার কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ইয়াবা বিক্রির নগদ ৪ হাজার ৫০০ টাকা জব্দ করা হয় বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় কালিগঞ্জ থানায় মামলা নং-১৭, তারিখ ১৯/০৮/২০২৬ খ্রিস্টাব্দে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

কালিগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসা ও এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
গ্রেপ্তার মো. শরিফুল গাজীকে বুধবার (১৯ আগস্ট) বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।