Monday, 31st August 2026

সদ্যপ্রাপ্ত সংবাদ
কালিগঞ্জে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে শিক্ষার্থীদের সাংস্কৃতিক প্রতিযোগিতা
কালিগঞ্জে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে শিক্ষার্থীদের সাংস্কৃতিক প্রতিযোগিতা

কালিগঞ্জে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে শিক্ষার্থীদের সাংস্কৃতিক প্রতিযোগিতা

তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধিঃ

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টিকর্ম, জীবনাদর্শ ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাতক্ষীরার কালিগঞ্জে প্রাথমিক, কারিগরি ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টায় কালিগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়। উপজেলা প্রশাসন, কালিগঞ্জ, সাতক্ষীরার আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাকিল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা আইসিটি কর্মকর্তা হেমন্দ্রনাথ মণ্ডল। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাইনুল ইসলাম খান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডা. শফিকুল ইসলাম বাবু, কালিগঞ্জ মহাবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক গাজী আজিজুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দিলীপ কুমার বিশ্বাস, সিনিয়র মৎস্য কর্মকর্তা তৌকির আহমেদ, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক এম. হাফিজুর রহমান শিমুল, সদর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলামিনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।