Monday, 31st August 2026

সদ্যপ্রাপ্ত সংবাদ
কালিগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে দুইজন গ্রেপ্তার
কালিগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে দুইজন গ্রেপ্তার

কালিগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে দুইজন গ্রেপ্তার

তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:
সাতক্ষীরার কালিগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (৩১ আগস্ট) রাত আনুমানিক ২টা ১৫ মিনিটের দিকে কালিগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. মতিন বিশ্বাসের নেতৃত্বে পুলিশের একটি টহল দল উপজেলার মৌতলা বাজার এলাকায় রাত্রীকালীন টহল দিচ্ছিল। এ সময় পুলিশ জানতে পারে, মৌতলা ইউনিয়নের ১২ নম্বর মৌতলা ইউনিয়ন বাজার সংলগ্ন এলাকায় কয়েকজন ব্যক্তি সংঘবদ্ধ ভাবে অপরাধ সংঘটনের প্রস্তুতি নিচ্ছেন।
পরে রাত আনুমানিক ২টা ৩৫ মিনিটের দিকে পুলিশ ঘটনা স্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় পুলিশ ধাওয়া করে মো. মামদুর রহমান মিঠু (২২) ও আব্দুল হোসেন (২৬) নামে দুজনকে আটক করে। এ সময় আরও কয়েকজন অজ্ঞাত নামা ব্যক্তি দৌড়ে পালিয়ে যায়।

গ্রেপ্তার মিঠু মৌতলা গ্রামের শেখ সিরাজুল ইসলামের ছেলে এবং আব্দুল হোসেন একই এলাকার শেখ আবু জবরের ছেলে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশের প্রতিবেদনে বলা হয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে তাৎক্ষণিক ভাবে অপরাধ সংঘটন প্রতিরোধে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ ও ঘটনার বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কালিগঞ্জ থানা এলাকায় এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।