বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
বিজয় দিবস উপলক্ষে জামতলা হাফেজীয়া মাদরাসার নানা আয়োজন
বিজয় দিবস উপলক্ষে জামতলা হাফেজীয়া মাদরাসার নানা আয়োজন

বিজয় দিবস উপলক্ষে জামতলা হাফেজীয়া মাদরাসার নানা আয়োজন

নিজস্ব প্রতিনিধি
যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপনের লক্ষ্যে জাতীয় পর্যায়ে ব্যাপক কর্মসূচির অংশ হিসেবে শার্শার জামতলা দারুল কুরআন হাফিজিয়া মাদরাসায় নানা আয়োজনে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতা অনুষ্ঠান।
ঘন কুয়াশা ও প্রচণ্ড শীতে কোমলমতি শিশুদের ঘরে থাকার কথা। কিন্তু ঘরে বসে না থেকে বিজয়ের মাসে তারা মেতে উঠেছেন সাংস্কৃতিক প্রতিযোগিতায়।

১৬ ডিসেম্বর বুধবার সকাল হতেই মাদরাসায় ছাত্রদের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণে ও সামাজিক দূরত্ব বজায় রেখে এ সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

মহান বিজয় দিবস ও প্রতিষ্ঠানটির বর্ষপূর্তি উপলক্ষে প্রতিযোগিতার আয়োজন করেন প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। এ সময় কুরআন তেলাওয়াত, হামদে বারী তা’আলা, আযান, বার্ষিক মূল্যায়নের শিষ্টাচার ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক হাফেজ মোঃ আব্দুল হাকিম এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া রিপোর্টার্স ক্লাবের দপ্তর সম্পাদক “বাংলা খবর” এর সাতক্ষীরা জেলা প্রতিনিধি প্রভাষক আসাদুজ্জামান ফারুকী। আলহাজ্ব অধ্যাপক হাবিবুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রশিদ, প্রতিষ্ঠানের শিক্ষক ক্বারী লিয়াকত আলী প্রমুখ।

আলোচনা শেষে কোমলমতি হাফেজে কুরআনদের সাথে নিয়ে দোয়া মোনাজাত সহ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।