Friday, 11th September 2026

সদ্যপ্রাপ্ত সংবাদ
ডিসি কাপ চ্যাম্পিয়ন আশাশুনি ফুটবল দলকে সংবর্ধনা
ডিসি কাপ চ্যাম্পিয়ন আশাশুনি ফুটবল দলকে সংবর্ধনা

ডিসি কাপ চ্যাম্পিয়ন আশাশুনি ফুটবল দলকে সংবর্ধনা

এস,এম মোস্তাফিজুর রহমান:

সাতক্ষীরা জেলা প্রশাসক কাপ (ডিসি কাপ) ফুটবল টুর্নামেন্ট-২০২৬ চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা ফুটবল দলের খেলোয়াড়,কোচ ও সংশ্লিষ্টদের সম্মান জানিয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাতে উপজেলা পরিষদ হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি শ্যামানন্দ কুন্ডুর সভাপতিত্বে ও সদস্য সচিব আবু জাহিদ সোহাগের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,সহকারী কমিশনার (ভূমি) মিঠুন মৈত্র,আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আরিফ,আনুলিয়া ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুস,আশাশুনি প্রেসক্লাবের সভাপতি এস কে হাসানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা,ক্রীড়া সংগঠক,খেলোয়াড়,কোচ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে ডিসি কাপ ফুটবল টুর্ণামেন্টে আশাশুনি উপজেলা দলের চ্যাম্পিয়ন হওয়ার সাফল্যকে অভিনন্দন জানানো হয়। এবং খেলোয়াড়,কোচ ও সংশ্লিষ্টদের শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করা হয়।

বক্তারা বলেন,জেলা পর্যায়ের গুরুত্বপূর্ণ এ ফুটবল টুর্নামেন্টে আশাশুনি উপজেলা দলের চ্যাম্পিয়ন হওয়া উপজেলার ক্রীড়াঙ্গনের জন্য অত্যন্ত গৌরবের বিষয়। দলের এই সাফল্য তরুণ খেলোয়াড়দের খেলাধুলায় আরও উৎসাহিত করবে এবং আশাশুনির ক্রীড়াঙ্গনকে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।