Saturday, 12th September 2026

সদ্যপ্রাপ্ত সংবাদ
কয়রার কাছারি বাড়ীর বটতলায় ১০দিন ব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন
কয়রার কাছারি বাড়ীর বটতলায় ১০দিন ব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন

কয়রার কাছারি বাড়ীর বটতলায় ১০দিন ব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন

কয়রা(খুলনা) প্রতিনিধি, আলামিন ইসলাম:

বৃক্ষ রোপনে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার কয়রায় উত্তর বেদকাশী ইউনিয়নের ঐতিহ্যবাহী কাছারি বাড়ীর বটতলায় বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা ২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১১সেপ্টেম্বর) বেলা ১১টায়,উত্তরবেদকাশীর কাছারী বাড়ীর মেলা কমিটির আয়োজনে কাছারী বাড়ীর বটতলায় ১০দিন ব্যাপী এ বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়।
উত্তরবেদকাশী ইউনিয়ন বিএনপি’র আহবায়ক ওমেলা কমিটির সভাপতি সরদার মতিয়ার রহমানের সভাপতিত্বে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ও ফেস্টুন উড়িয়ে মেলার শুভ উদ্বোধন করেন খুলনা জেলা প্রশাসক ও রেড ক্রিসেন্ট চেয়ারম্যান খুলনা জেলা বিএনপির সদস্য সচিব জনাব মনিরুল হাসান বাপ্পি।

উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক ও রেড ক্রিসেন্ট চেয়ারম্যান খুলনা জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় পরিবেশের ভারসাম্য রক্ষা, এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বেশি করে গাছ লাগাতে হবে। শুধু বৃক্ষরোপণ করলেই হবে না লাগানো গাছের পরিচর্যা ও রক্ষণাবেক্ষণেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ব্যক্তি প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের পাশাপাশি সাধারণ জনগণের নিজ নিজ জায়গা থেকে বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক শামীম কবির,জেলা সদস্য মনিরুজ্জামান বেলটু, কয়রা থানা বিএনপি’র সাবেক সদস্য সচিব নুরুল আমিন বাবুল, যুবদল আহবায়ক শরিফুল আলম, সদস্য সচিব মোতাসেম বিল্লাহ মেলা কমিটির সাধারণ সম্পাদক শেখ সেরাজুল সমাজকল্যাণ সম্পাদক মাসুদুর রহমান স্টল সম্পাদক যুব নেতা আবুল কালাম কাজল,সাংস্কৃতিক সম্পাদক মাস্টার হুমায়ুন কবির প্রমূখ।
এর আগে কাছারি বাড়ির ব্রিজ হতে একটি বর্ণাদ্দ র‍্যালি ও লাঠি খেলার দল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কাছারি বাড়ি বটতলায় মেলা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। ফিতা কেটে ও ফেস্টুন উড়িয়ে দশ দিনব্যাপী মেলার আনুষ্ঠানিক উদ্বোধন শেষে অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এবারের বৃক্ষ মেলায় জেলার বিভিন্ন নার্সারি ও ব্যক্তি উদ্যোগে মোট দুই শতাধিক এর অধিক স্টল স্থাপন করা হয়েছে,মেলা উদ্বোধনের সময অতিথি দের পাশাপাশি সাংবাদিক শিক্ষক শিক্ষার্থী সহ সাধারণ পেশার সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।